Friday, April 3, 2026

নিত্যানন্দের ডেরায় যেতে লাগবে ই-ভিসা, চালু হল বিমান পরিষেবা ‘গড়ুর’

Date:

Share post:

ধর্ষণ ও অপহরণ মামলায় অভিযুক্ত পলাতক স্বঘোষিত ধর্মগুরু স্বামী নিত্যানন্দ এবার তার তৈরি করা দেশের জন্য ই-ভিসা ও পাসপোর্ট-এর প্রক্রিয়া শুরু করলো। সম্প্রতি এ বিষয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ্যে আনেন স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, তার দেশ ‘কৈলাসা’ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিমান পরিষেবা চালু করা হয়েছে বলেও জানা গিয়েছে। এই চার্টার্ড বিমান পরিসেবার নাম দেওয়া হয়েছে ‘গড়ুর’। যদিও নিত্যানন্দের এই ‘কৈলাসা’ নামক দেশ কোথায় অবস্থিত তা স্পষ্টভাবে না জানা গেলেও অনুমান করা হচ্ছে অস্ট্রেলিয়ার নিকটবর্তী কোনও একটি দ্বীপ এটি।

যে ভিডিও নিত্যানন্দ প্রকাশ্যে এনেছেন সেখানে তিনি দাবি করেছেন, কৈলাসায় পৌঁছতে গেলে আপনাকে অস্ট্রেলিয়ায় আসতে হবে প্রথমে। যেখান থেকে চার্টার্ড বিমান গড়ুর দ্বারা কৈলাসাতে নিয়ে আসা হবে। উল্লেখ্য এর আগে বলা হচ্ছিল নিত্যানন্দ দক্ষিণ আমেরিকার পশ্চিমে কোন একটি দ্বীপ কিনেছেন। তবে সাম্প্রতিক ভিডিওতে অনুমান করা হচ্ছে দক্ষিণ আমেরিকা নয় দ্বীপটি অস্ট্রেলিয়ার নিকটবর্তী। শুধু তাই নয় কৈলাসা যাওয়ার জন্য ভিসা প্রসঙ্গে যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে বলা হয়েছে তিন দিনের বেশি এই দ্বীপে থাকার অনুমতি নেই ভিসায়। এবং ওই তিন দিনে মাত্র একবারই নিত্যানন্দকে দর্শন করার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন:‘বেসুরো’ বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুকে ফোন করলেন অনুব্রত মণ্ডল

সম্প্রতি, কৈলাসার ভিসা ও পাসপোর্টের জন্য আবেদন করার যে তথ্য প্রকাশে এসেছে তা হল, ভিসার জন্য আবেদনকারীকে প্রথমে shrikailasa.org/e-passport ওয়েবসাইটে যেতে হবে। তারপর এখান থেকেই পাওয়া যাবে কৈলাসা আর ই ভিসা। যদিও নিত্যানন্দের ডেরায় পৌঁছতে গেলে অস্ট্রেলিয়াতে কম করে সাতদিন থাকতে হবে নিত্যানন্দের সাক্ষাৎ পেতে চাওয়া ভক্তকে।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...