Monday, April 6, 2026

বিজেপির দিন ফুরিয়েছে, শেষ পর্যন্ত আমি জিতব: মমতা

Date:

Share post:

শেষ পর্যন্ত আমি জিতব- বিজেপির করা আক্রমণের প্রেক্ষিতে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, “ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে গেছি সহজ সরল ঘরের মেয়ে, তাঁকে রোজ গালাগালি দেয়। তিনি তো প্রতিবাদ করেন না। আমি করি না কারণ আমি জানি যে এন্ড অফ ডে আমিই জিতব”।

আরও পড়ুন:একুশের ভোটে বামেদের সঙ্গে জোটে সিলমোহর কংগ্রেস হাইকম্যাণ্ডের

এদিন সাংবাদিক বৈঠকে, অমর্ত্য সেনের (Amatrya Sen) প্রতীচীর বাড়ি সংক্রন্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার জবাবেই মুখ্যমন্ত্রী বলেন, তিনি প্রতিবাদ করেন না বলেই, তাঁর উদ্দেশ্যে কুকথা বলে বিজেপি। এটা বলতে বলতে, বাংলার মণীষীদের সম্পর্কেও মিথ্যে ভাষণ দিচ্ছে গেরুয়া শিবির। তবে, বাংলার মানুষে সেটা মেনে নেবে না বলেও মন্তব্য করেন মমতা। বলেন, বিজেপির (BJP) দিন ফুরিয়ে এসেছে।

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...