Tuesday, April 7, 2026

ফের রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বরাহনগরে ভস্মীভূত প্লাস্টিকের গুদাম

Date:

Share post:

শীতের আবহে ফের রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মাঝরাতে হঠাৎ আগুন লাগে বরানগরের ভরতপল্লির এক প্লাস্টিকের গুদামে। ভস্মীভূত হয়ে যায় গোডাউনটি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৬টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। এবং ততক্ষণে কিন্তু গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। প্রাণহানির কোনও খবর নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের জেরেই আগুন লেগেছে।

আরও পড়ুন-ঝোলায় ঠাসা শীতের কম্বল, বড়দিনের আগে শহরে হাজির স্যান্টা

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...