Saturday, April 4, 2026

ভাইরাল পোস্ট দেখে চটলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, কেন?

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের (BidhanSabha Election, 2021) আগে বাংলার রাজনীতিতে দলবদলের বিষয়টা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। সম্প্রতি তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ একাধিক নেতা নেত্রী। শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে যখন বিজেপি খুব উৎফুল্ল, তখন নীরবে সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mandal Khan) যোগ দিয়েছেন তৃণমূলে। বিজেপি সাংসদের স্ত্রীর এই দল ছাড়া ও তৃণমূলে যোগ দেওয়ার খবর ঘুণাক্ষরেও টের পায়নি গেরুয়া শিবির। এবার ফের জল্পনা শুরু হয়েছে আরও এক হেভিওয়েট নেতাকে কেন্দ্র করে।

আর এই বিষয়টিতেই বেজায় চটেছেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Bjp Mp Babul Supriyo)। কারণ ভুয়ো খবরটা রটেছে তাঁকে ঘিরেই। ভাইরাল হয়েছে একটি স্ক্রিনশট (Screenshot goes Viral। তাতে দেখা যাচ্ছে, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের ব্রেকিং নিউজে (Breaking News) দাবি করা হয়েছে, ” তৃণমূলে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়”।

পোস্টটি ভাইরাল হওয়াতে শোরগোলও পড়ে গিয়েছে। বাবুল জানিয়েছেন, তাঁর কাছে একাধিক ফোন আসতে শুরু করেছে। তাই বাধ্য হয়েই তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জবাব দিলেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টের স্ক্রিনশট নিয়ে তিনি লেখেন, ” এটা খুব ছড়াচ্ছে চারিদিকে – অবান্তর ফোনও আসছে প্রচুর ! তৃণমূলীদের বলি, আরে ভাই, ফেক নিউজ যদি বানাতেই হয়ে তো একটু সাবধানে বানাও 🤡 এবিপি-র লোগো বদলে গেছে কয়েকদিন হলো !!!! এই দেখো 👇
আর শুনে রাখো, কঠিন শব্দে বলার জন্য মার্জনা করো, কিন্তু সত্যি হলো #TMC দলটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি !! রাজনীতি ছেড়ে দেবো কিন্তু টিভিতে এই হেডিং কখনো হতে দেবনা !! 2021-এ বাংলার মানুষের সাহায্যে এই #TMছিঃ সরকারকে) দূর আরব সাগরে (যাতে আর বাংলার ধার কাছে ফিরে না আসতে পারে) না ফেলা অবধি খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবো না !! এবার দেখো এবিপির নতুন লোগো 👇 “।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করার পরপরই দল ছাড়ার ঘোষণা করে দেন আসানসোলে তৃণমূলের (Asansol TMC) সর্বেসর্বা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwary)। আসানসোলের রাজনীতিতে বাবুল ও জিতেন্দ্র দুই মেরুর বাসিন্দা। সেই জিতেন্দ্র তিওয়ারির যখন বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ছিল, তখন বাবুল জানিয়েছিলেন, ” যাঁরা এতদিন আসানসোলের বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করেছেন, তাঁরা বিজেপিতে এলে মন থেকে মনে নিতে পারবেন না। ” তখন থেকেই গুজব রটতে শুরু করে, জিতেন্দ্র দলে এলে, বিজেপি ছাড়তে পারেন বাবুল। যদিও জিতেন্দ্রও দল ছাড়েননি, আর বাবুলও স্পষ্ট করলেন যে তিনি বিজেপিতেই থাকছেন। আর তাই, এই ভাইরাল পোস্ট যে কতটা অসত্য তা আর বলার অপেক্ষা রাখে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...