Saturday, April 4, 2026

লালবাজারে তৈরি হচ্ছে তালিকা, প্রথম করোনা টিকা পাবেন পুলিশকর্মীরা

Date:

Share post:

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন (Bidhansabha Election)। তার জন্য তো আগে থেকেই প্রস্তুত থাকতে হবে পুলিশ প্রশাসনকে (Kolkata Police)। কোভিড পরিস্থিতিতে অনেককিছুই বদল হয়েছে। অনেক কোভিড যোদ্ধা () পুলিশকর্মী মারাও গিয়েছেন। এখনও পর্যন্ত কলকাতা পুলিশে মোট আক্রান্ত ৩৩৮২ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। এই পরিস্থিতি যাতে আগামী দিনে কমানো যায়, তার জন্য এবার পুলিশকর্মীদের একটি তালিকা বানাচ্ছে লালবাজার (Lalbazar)।

লালবাজার সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই পুলিশকর্মীদের একটি তালিকা চেয়ে পাঠানো হয়েছে। সেইসঙ্গে তাঁদের নাম-ঠিকানা, জন্মের তারিখ-সহ তিনি কোন থানায় কর্মরত — অর্থাৎ বিস্তারিতভাবে সমস্ত তথ্য জানাতে বলা হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই বিবরণ লেখার জন্য একটি নির্দিষ্ট ফর্ম নবান্নে পাঠানো হয়। নবান্নের (Nabanna) তরফে সেই ফর্মটি পাঠানো লালবাজারে।

শুধু তাই নয়, ওই ফর্মের সঙ্গে ২০০ পাতার একটি নির্দেশিকাও পাঠানো হয়েছে। টিকা নেওয়ার আগে কী করতে হবে বা কী ভাবে টিকা নিতে হবে— সে সম্পর্কে সমস্ত নির্দেশিকা দেওয়া আছে সেখানে। এ ছাড়া টিকা নেওয়ার পরে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, তাও লেখা রয়েছে ওই নির্দেশিকায়। ইতিমধ্যেই লালবাজারের প্রতিটি ইউনিট অর্থাৎ থানা (Police Station), ট্র্যাফিক গার্ড (Traffic Guard) থেকে ব্যাটালিয়ন (Batellion), ইবি (EB) এবং এসবিতে (SB) পাঠানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাহিনীর প্রত্যেক সদস্যকে ওই ফর্ম পূরণ করে লালবাজারে ফেরত পাঠাতে বলা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...