Wednesday, June 24, 2026

সিনেমা দেখানোর আর্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়!

Date:

Share post:

ছবির পরিচালক (Director Nehal Dutta) ও প্রযোজক (Producer Pinky Paul) আমাদের আগেই জানিয়েছিলেন, তাঁদের ছবি কলকাতার (Kolkata) কোনও হলে মুক্তি পায়নি। শহরতলির হলগুলিতেই শুধুমাত্র প্রদর্শিত হচ্ছে ‘ বাঘিনী – দ্য বেঙ্গল টাইগ্রেস (Baghini – The Bengal Tigress) ছবিটি। কেন? তার কারণ অজানাই।

উত্তর খুঁজতে শনিবার মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee) দ্বারস্থ হয়েছিলেন ফিল্মের গোটা টিম। তাঁদের অভিযোগ, রাজনৈতিক ঈর্ষার কারণেই কলকাতার কোনও হল পাননি তাঁরা। যেহেতু ছবির গল্প অনেকটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেলে, সেই কারণেই রাজনৈতিক ঈর্ষা বলে অভিযোগ তাঁদের। উল্লেখ্য, এই ছবি তৈরির আগে বহু বছর ধরে গবেষণা করেছেন নেহাল। তৃণমূল সুপ্রিমোর সম্পর্কে সংবাদপত্রের যত খবর ছিল সব পড়ে ফেলেছিলেন। বাদ দেননি, ভিডিও ফুটেজ এবং তাঁর বায়োগ্রাফিও। সব ঘেঁটে তবেই ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক তৈরির জন্য। তবুও, বায়োপিক বলতে নারাজ পরিচালক।

সেই অভিযোগপত্র

এত পরিশ্রম করে ছবি বানানোর পর তা হলে মুক্তি না পেলে, খারাপ তো লাগারই কথা। আর তাই এদিন কলকাতার হলে ছবি মুক্তির আর্জি জানিয়েই তাঁরা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কালীঘাটের বাড়ির সামনে হাজির হয়েছিলেন। পোস্টার-ব্যানার হাতে মমতার বাড়ির সামনে দীর্ঘক্ষণ হত্যে দিয়ে পড়ে থাকেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও, ওই এলাকায় কর্মরত পুলিশ আধিকারিক বিশ্বনাথ কোলের কাছে একটি লিখিত আর্জি জমা দেন তাঁরা। চিঠিটি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে বলেই আশ্বস্ত করেন তিনি।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...