Saturday, March 14, 2026

কৃষক বিক্ষোভের মধ্যেই ফের বিদেশ সফরে রাহুল, দলের অন্দরেই উঠছে প্রশ্ন

Date:

Share post:

কংগ্রেসের(Congress) শীর্ষ নেতৃত্ব হিসেবে রাহুল গান্ধী(Rahul Gandhi) ধারাবাহিক নন, এ অভিযোগ আগেই তুলেছিলেন এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar)। এবার তার সেই অভিযোগকে সত্যি প্রমাণ করেই দেশব্যাপী কৃষক আন্দোলন যখন প্রবল আকার ধারণ করেছে ঠিক সেই সময় বিদেশ সফরে গেলেন কংগ্রেস সাংসদ(Congress MP) রাহুল গান্ধী। তার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্প্রতি কৃষক আন্দোলনকে(Farmers protest) কেন্দ্র করে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন রাহুল গান্ধী। শুধু তাই নয় কৃষকদের দাবির পক্ষে সরকারের গাছাড়া মনোভাব নিয়ে দিল্লির রাস্তায় আন্দোলনে নেমে আটক হন প্রিয়াঙ্কা গান্ধীও। এমন একটি পরিস্থিতির মাঝেই হঠাৎ রাহুলের এই বিদেশ সফর কংগ্রেস নেতাদের মনে নানান প্রশ্ন তুলছে। প্রশ্ন উঠছে আদৌ কৃষক আন্দোলনকে কতটা গুরুত্ব দিচ্ছে কংগ্রেস, তা নিয়েও। তবে রাহুল গান্ধী কোথায় গিয়েছেন তা নিয়ে মুখ খুলতে চাননি কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শুধু জানান, অল্প কয়েক দিনের ব্যক্তিগত সফরে রাহুল বিদেশে গিয়েছেন। তিনি কয়েক দিন বাইরে থাকবেন। কিন্তু কোথায় গিয়েছেন তিনি? সেবিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এদিকে রাহুলের এহেন ভূমিকায় যথেষ্ট সন্তুষ্ট ইউপিএ জোটের অন্তর্গত বিরোধী শিবির। রাহুলের এই আছি এই নেই মনোভাবের জন্যই সংগঠন ক্রমশ খারাপের দিকে গিয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে কৃষক নেতারাও একই অভিযোগ তুলেছেন রাহুলের বিরুদ্ধে। ভারতীয় কিসান ইউনিয়ন (টিকায়েত)-এর নেতা রাকেশ টিকায়েত রাহুলের বিদেশ-যাত্রার কথা শুনে বলেন, ‘উনি তো কোথাও কৃষকদের ধর্নায় যাননি। কারও সঙ্গে কথাও বলেননি। আমাদের বিরোধীরা খুবই দুর্বল। তারা হাঙ্গামা করে না, লাঠি খায় না, জেলে যায় না।’

আরও পড়ুন:ববি মুখ খুললেই তুলোধোনা করছেন শুভেন্দু

এদিকে ইউপিএ জোটের নেতৃত্ব সংকট নিয়ে বারবার প্রশ্ন উঠলে শিবসেনার তরফে দাবি করা হয়েছে সোনিয়ার পর শরদ পাওয়ারকেই ইউপিএ চেয়ারপার্সন হিসেবে দেখতে চাইছেন তারা। যদিও সেই জল্পনায় জল ঢেলে পি চিদম্বরম বলেন, ‘আমার মনে হয় না, পওয়ার নিজেও ইউপিএ-র চেয়ারপার্সন হতে চান। ইউপিএ-র দলগুলির বৈঠক হলে, বৃহত্তম দলের নেতাই সভাপতিত্ব করবেন।’ এর পরে পওয়ার নিজেই জানিয়ে দেন, তিনি ইউপিএ-র চেয়ারপার্সন হতে চান না। তবে পরিস্থিতি যাই হোক না কেন আগামী দিনে সোনিয়া পরবর্তী সময়ে ইউপিএ চেয়ারপারসন হিসেবে অধারাবাহিক রাহুল গান্ধীর নামে যে প্রবল আপত্তি থাকবে তা বেশ অনুমান করা যায়।

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...