Wednesday, June 24, 2026

ফের একটানা ২২ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

Date:

Share post:

গত ৭ ডিসেম্বর শেষবার পেট্রল ও ডিজেলের দাম পরিবর্তন করেছিল তেল কোম্পানিগুলি। তখন পেট্রলের দাম প্রতি লিটারে বেড়েছিল ৩০ পয়সা। এবং ডিজেলে প্রতি লিটার দাম বেড়েছিল ২৬ পয়সা। মঙ্গলবারও পেট্রোল (PETROL), ডিজেল (DIESEL) ও এলপিজি (LPG) গ্যাসের দামে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এদিন কলকাতায় পেট্রোল প্রতি লিটার দাম ৮৫.১৯ টাকা। ডিজেল, প্রতি লিটার দাম ৭৭.৪৪ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী,

ডিজেলের দাম –
দিল্লি : ৭৩ টাকা ৮৭ পয়সা Delhi
মুম্বই: ৮০ টাকা ৫১ পয়সা Mumbai
চেন্নাই: ৭৯ টাকা ৩০ পয়সা Chennai
কলকাতা: ৭৭ টাকা ৪৪ পয়সা Kolkata

পেট্রোলের দাম –
দিল্লি : ৮৩ টাকা ৭১ পয়সা
মুম্বই : ৯০ টাকা ৩৪ পয়সা
কলকাতা : ৮৫ টাকা ১৯ পয়সা
চেন্নাই : ৮৬ টাকা ৬১ পয়সা

পুজোর মরশুমে দীর্ঘ ৪৮ দিন ধরে অপরিবর্তিত ছিল জ্বালানির দাম। বর্তমানে জ্বালানির দাম গত দু’বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে আছে। প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel price today) জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত হওয়ার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় গ্রাহকদের ৷

আরও পড়ুন : একনজরে আজকের সোনা রুপোর দাম

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...