Wednesday, June 24, 2026

রাজনীতিতে আসা পাকা, বেহালা পশ্চিম থেকেই প্রার্থী হতে চলেছেন সৌরভ!

Date:

Share post:

বাংলার রাজনীতিতে বিগ ব্রেকিং (Big Breaking)।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) বিধানসভা ভোটে (assembly election) প্রার্থী হওয়া কার্যত এখন সময়ের অপেক্ষা। বেহালা পশ্চিম (Behala paschim) কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। যে এলাকার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । সৌরভের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, দাদা তৈরি হচ্ছেন, মতামত নিচ্ছেন, আত্মবিশ্বাসী তাঁর নতুন ভেঞ্চারে।

সৌরভ রাজনীতিতে নামছেন, এটা বাংলায় বেশ কিছুদিন ধরে গুঞ্জন।

প্রথম আওয়াজটা প্রবল হয়, যখন দাদার জন্মদিনে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) বলেছিলেন, দাদা রাজনীতিতে এলেও সফল হবেন।

তারপর কোনওরকম সম্ভাবনা না থাকা সত্ত্বেও বোর্ডের মসনদে বসেন ভারতের প্রাক্তন অধিনায়ক, সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র (Joy Shah)। কীভাবে মিরাকেল হলো? প্রশ্নগুলো সহজ, উত্তরও তো জানা।

তারপর কেন্দ্রের নীতির বিরুদ্ধে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেন কন্যা সানা (Sana Ganguly)। বাবা সৌরভ সেই পোস্ট ডিলিট করে বলেন, ও এখনও ম্যাচিওর নয়। বুঝতে পারেনি। সত্যি সানা সেদিন বুঝতে পারেনি বাবার আসল লক্ষ্য।

বিগত অক্টোবরে বিজেপির সাধ হলো দুর্গাপুজো করা। সল্টলেকের সেই পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টার পারফর্মার ডোনা।

এরপরেই ক্রিকেট অ্যাকাডেমির জন্য সল্টলেকের জমি ( Salt lake cricket Academy plot) ফেরত দিলেন সৌরভ। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে দেখা করে বলে এলেন, অ্যাকাডেমি করছি না। তাই ফেরত দিচ্ছি।

আরও পড়ুন : তৃণমূল ত্যাগের পর মঙ্গলবার নন্দীগ্রামে প্রথমবার শুভেন্দু, করবেন পদযাত্রা

আসলে যার হস্তক্ষেপে রাতারাতি সিএবির প্রেসিডেন্ট (CAB, President) হয়েছিলেন, তার সঙ্গে বা তার দলের সঙ্গে নিজেকে ডিস-অ্যাসোসিয়েট করার কাজ নিভৃতে করছিলেন।

সোমবার দিল্লি উড়ে গেলেন ফিরোজ শাহ কোটলার (Feroz Shah Kotla) মাঠে অরুণ জেটলির মূর্তি (Statue of Arun Jaitly) উদ্বোধন করতে। পাশে ছিলেন অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বললেন, সৌরভরা থাকবে বলেই এসেছি। অর্থাৎ শাহ বা বিজেপি সৌরভের সঙ্গে বিজেপির ট্যাগ লাইন তৈরির রসদ দিয়ে চলেছেন। রাস্তা তৈরি হচ্ছে, যথার্থ অভিষেকের জন্য।

প্রশ্ন হচ্ছে, সৌরভ কী ভোটে নামবেন? নাকি ভোটের পর মুখ্যমন্ত্রী হবেন? বিজেপি তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, বিজেপি যদি জিতে যায় সৌরভকে ছাড়াই, তাহলে তাঁকে কেন আবাহন করে আনা হবে? সৌরভকে সক্রিয় রাজনীতিতে নামতে হবে। ভোটে জিতে মুখ্যমন্ত্রী হতে হবে। অর্থাৎ এড়িয়ে গিয়ে নয়, ময়দানে নেমে ভোটে জিতে দলকে লিড করতে হবে।

আর এই কারণেই বেহালা পশ্চিম (Behala Paschim), সৌরভের নিজের পাড়া, এলাকা নিশ্চিতভাবে তাঁর কেন্দ্র হতে চলেছে। বিজেপি তাঁকে প্রোজেক্ট করেই সারা বাংলায় হাওয়া তুলতে বদ্ধপরিকর।

সৌরভ কী ভাবছেন? ইতিমধ্যে স্বয়ং প্রধানমন্ত্রী (Narendra Modi) তাঁকে বলেছেন, তৈয়ার রহো, ওয়াক্ত আ গিয়া… তিনি ঘনিষ্ঠজনের কাছে মতামত নিচ্ছেন। সেই মহলেরই বক্তব্য, দাদা বলছেন…আমি পারব, করে দেখাব। চরম আত্মবিশ্বাসী। যেমন আত্মবিশ্বাসী ছিলেন বেটিং বিধ্বস্ত ভারতীয় দলের অধিনায়কত্ব গ্রহন করার সময়।

অপেক্ষা শুধু এখন নির্বাচন ঘোষণার। অবশ্য তার আগেই অভিষেকপর্ব হয়ে যাবে, খবর গেরুয়া মহলের।

প্রশ্ন, তাহলে শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)কী করবেন?

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...