Friday, June 26, 2026

সারদা মায়ের জন্মতিথি, যুব উৎসবেও বেলুড় মঠে ভক্তদের প্রবেশাধিকার নেই

Date:

Share post:

আগামী ৫ জানুয়ারি, মঙ্গলবার, সারদা মায়ের ১৬৮তম জন্মতিথি বেলুড় মঠে মর্যাদার সঙ্গে পালিত হলেও এবার ভক্ত ও সাধারণের প্রবেশাধিকার থাকবে না৷ করোনা পরিস্থিতিতে এবার আগেই স্থগিত হয়েছিলো কল্পতরু উৎসব। এবার সারদা মায়ের (Sarada Ma) জন্মোৎসবেও বেলুড় মঠে (Belur Math) প্রবেশাধিকার থাকছে না জন সাধারণের। আগামী ৫ জানুয়ারি, মঙ্গলবার সারদা মায়ের জন্মতিথি। সেদিন বেলুড় মঠে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে সারদা মায়ের জন্মোৎসব।

পাশাপাশি, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ৩৭ তম যুব উৎসব পালিত হবে বেলুড় মঠে। প্রতি বছর ওইদিনে হাজার দশেক যুব ও ছাত্রছাত্রী বেলুড় মঠে জমায়েত হয়। এবার তা হচ্ছে না। বিবেকানন্দ সভাগৃহে সীমিত সংখ্যক অতিথি ও শ্রোতাদের উপস্থিতিতে পালিত হবে অনুষ্ঠান। ভার্চুয়াল মিডিয়ায় প্রচারিত হবে অনুষ্ঠান। ইউটিউব ও দূরদর্শনে অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

করোনা-কারনে আরও কতদিন বেলুড় মঠে ভক্তদের প্রবেশ বন্ধ থাকবে, তা ঠিক করতে আগামী ২০ জানুয়ারি বৈঠক হবে বলে জানিয়েছেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ। প্রসঙ্গত, লকডাউন পর্বের শুরু থেকেই বেলুড় মঠ সাধারণের জন্য বন্ধ করা হয়। মাঝে কয়েক দিন খোলা হলেও গত ২ আগস্ট থেকে বেলুড় মঠে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি বন্ধ হয়। যদিও পূজা-পাঠ ঠিক মতোই চলছে। স্বামী দিব্যানন্দ বলেছেন, সন্ন্যাসীদের অনেকের বয়স বেশি, তাই তাঁরা যাতে করোনা আক্রান্ত না হন, সেই বিষয়ে খেয়াল রেখেই তাঁরা বন্ধ রেখেছেন বেলুড় মঠ।যদিও ভক্তদের অসুবিধা বা অধৈর্য হওয়ার কথা তাঁরা অনুভব করছেন।
আপাতত পূর্ব নির্ধারণ অনুযায়ী ২৬ জানুয়ারি পর্যন্ত মঠ বন্ধ থাকলেও ২০ জানুয়ারি তাঁরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

আরও পড়ুন:অধিকারীদের ‘মোকাবিলা’য় গুরুত্বপূর্ণ রদবদল পূর্ব মেদিনীপুর যুব তৃণমূলে

Advt

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...