Saturday, April 4, 2026

নিজের সিদ্ধান্ত: আরও একদিন হাসপাতালে থাকবেন মহারাজ, ডিসচার্জ বৃহস্পতিবারে

Date:

Share post:

সবাই ছিল অপেক্ষায়। উডল্যান্ডস (Woodlands) হাসপাতালের বাইরে ছিল ফ্যানক্লাবের মেম্বারদের ভিড়। হাসপাতলে লেখা হয়ে গিয়েছিল ডিসচার্জ (Discharge) সার্টিফিকেট। মহারাজকে বাড়ি নিয়ে আসতে পৌঁছে গিয়েছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও (Dona Ganguli)। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। বুধে নয়, বৃহস্পতিবার বাড়ি ফিরবেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, শারীরিক কোনও সমস্যা নেই সৌরভের। তাঁকে ছাড়ার বিষয়ে তাদের তরফে কোনও নিষেধাজ্ঞা নেই। বুধবার রাতে ভাল ঘুমিয়েছেন। সকালে ব্রেকফাস্ট খান। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। তাঁকে এদিনই হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানানো হয়। সকালেই হাসপাতালে যান ডোনা। হাসপাতালের বাইরে ছিলেন দাদার ভক্তরা। এমনকী, সংবাদ মাধ্যমের সামনে সৌরভ যদি কিছু বলতে চান তার জন্য তৈরি ছিল পোডিয়াম। কিন্তু বেলা বাড়তে হাসপাতালের তরফে জানানো হয়, আরও একদিন থাকতে চান মহারাজ। সেই মতো সাংবাদিকদের জানান, ডাঃ সপ্তর্ষি বসু (Saptarshi Basu)।

বুধবারও একদফা ইসিজি (ECG) হওয়ার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ১৪ দিন পর পরীক্ষার জন্য ফের তাঁকে আসতে হবে হাসপাতালে। এরপর বাকি দুটি স্টেন্ট (Stant) বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন:তৃতীয় টেস্টের প্রস্তুতিতে রোহিত

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...