Saturday, April 4, 2026

বয়ানে অসঙ্গতি: জুনিয়রের বাবা-মার উপস্থিতিতে প্রিয়াঙ্কাকে জেরার সিদ্ধান্ত

Date:

Share post:

একের পর এক বয়ানে অসঙ্গতি। মিলছে না কয়েকটি সূত্র। এবার তাই খুনে মূল অভিযুক্ত প্রিয়াঙ্কা চৌধুরীকে (Priyanka Choudhuri) জুনিয়র মৃধার (Junior Mridha) বাবা-মার উপস্থিতিতে জেরা করবে সিবিআই। শুক্রবার তাঁদের ডেকে তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রে খবর, শুধু প্রিয়াঙ্কা নন, তাঁর গাড়িচালকের (Driver) বয়ানেও অসঙ্গতি রয়েছে। খুনের দিন ওই চালককে নিয়েই সল্টলেকের বাড়ি থেকে পার্টির গিয়েছিলেন অভিযুক্ত। চালকের বয়ান অনুযায়ী, যাওয়ার পথে কারও সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা চৌধুরী। সেখানে দুজনের মধ্যে বচসাও হয়। সেই ব্যক্তির পরিচয় জানতে চায় সিবিআই। গাড়িচালকের পাশাপাশি প্রিয়াঙ্কার এক আত্মীয়কেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

২০১১ সালের ১২ জুলাই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর খুন (Murder) হন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মৃধা। রাস্তার ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সিবিআই সূত্রে খবর, রীতিমতো সুপারি কিলার দিয়ে খুন করা হয় তরুণ ইঞ্জিনিয়রকে। রবিবার মূল অভিযুক্ত প্রিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়। ৭ দিনের সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন : চাঞ্চল্যকর তথ্য: শুধু জুনিয়র নয়, একাধিক শয্যাসঙ্গী ছিলেন প্রিয়াঙ্কার!

আগামী ১২ জানুয়ারি ব্যারাকপুর কোর্টে পেশ করা হবে প্রিয়াঙ্কাকে। তবে কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন? নাকি নেপথ্যে রয়েছে অন্য ষড়যন্ত্র? প্রিয়াঙ্কাকে টানা জেরায় সেই রহস্যভেদেই ব্যস্ত সিবিআই। মৃধার পরিবারের লোকের দাবি, প্রিয়াঙ্কা একা নন, হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন। সিবিআইয়েরও অনুমান, কাউকে আড়ালের চেষ্টা করছেন প্রিয়াঙ্কা।

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...