Friday, April 3, 2026

শুভেন্দু ‘উইপোকা’, এরা যত তাড়াতাড়ি বেরিয়ে যায় ততই মঙ্গল, এবার সরব সোহম

Date:

Share post:

একুশে নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার মালদা জেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপির(BJP) বিরুদ্ধে সুর চড়ালেন যুব তৃনমূলের সহ সভাপতি তথা অভিনেতা সোহম চক্রবর্তী(Soham Chakraborty)। এদিন তার আক্রমণের নিশানায় ছিলেন তৃণমূল(TMC) ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। একদা সহকর্মীকে উইপোকা বলে কটাক্ষ করলেন সোহম।

এদিন মালদার অতুল মার্কেটে একটি পথ সভায় যোগ দিয়েছিলেন সোহম চক্রবর্তী। সেখানে মানুষের ভিড় দেখে তিনি বলেন, ‘একুশে তৃতীয়বার বাংলার মুখ‍্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের এই আবেগ সেটাই বলছে।’ পাশাপাশি শুভেন্দুকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বলতে খুবই খারাপ লাগছে, কিছু ভুঁইফোড় মানুষ রয়েছেন। তাঁরা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সৈনিক হয়ে ছিলেন। এখন ছয় বছর ধরে কী করেছেন, সেটা আপনারা সবাই জানেন। দলটাকে নষ্ট করেছে। এরা হচ্ছে উইপোকা। আপনার ঘরে যদি ঢুকে যায়, তবে ঘরকে ফোঁপরা করে দেবে। এরা যত তাড়াতাড়ি বেরিয়ে যায়, ততই মঙ্গল। ভুঁইফোড় একজন বেরিয়ে গিয়েছেন। বাকিরা বেরিয়ে গেলে ভাল হয়।’

আরও পড়ুন:বয়ানে অসঙ্গতি: জুনিয়রের বাবা-মার উপস্থিতিতে প্রিয়াঙ্কাকে জেরার সিদ্ধান্ত

পাশাপাশি একের পর এক সভায় শুভেন্দুর তোলাবাজ কটাক্ষের জবাব দিয়ে সোহম বলেন, ‘কত বড় সাহস দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছে তিনি নাকি তোলাবাজ। আরে তোমাদেরই তো টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছিল।’ বিজেপির কেন্দ্রীয় নেতাদের একহাত নিয়ে সোহম বলেন, ‘বাংলায় ঘুরতে এসো মালদহের আম মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানাবো। কিন্তু বাংলায় কুনজর দিলে আমের আঁটি দিয়ে মারবো। আমরা তৃণমূল কর্মীরা মুখ্যমন্ত্রীর সৈনিক। বাংলাকে রক্ষা করা সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব।’

Advt

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...