Sunday, June 28, 2026

এই প্রথমবার নেতাজীর জন্মজয়ন্তীতে রাজ্যে আসতে পারেন মোদি

Date:

Share post:

এতদিন ধরে কেন্দ্রে ক্ষমতায় থাকলেও এই প্রথমবার নেতাজীর জন্মজয়ন্তী (Netaji Birth Anniversary) বিশেষভাবে পালন করার প্রস্তুতি নিয়েছে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। বাঙালির মননে অধিষ্ঠিত সুভাষচন্দ্র বসুর আবেগকে বাড়তি গুরুত্ব দিতে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি।

তবে প্রধানমন্ত্রী যে সেদিন রাজ্যে আসছেন তেমন কোনও সুনিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। যদিও রাজ্য বিজেপির এই ‘আবদার’ ইতিমধ্যেই রাজধানীর দীনদয়াল উপাধ্যায় মার্গে পৌঁছে গিয়েছে। সেখান থেকে তা পাঠানো দফেহয়েছে সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে। আমন্ত্রণ পৌঁছলেও তা গ্রহণ করার সত্যতা এখনও নিশ্চিত হয়নি।


কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মোদির ২৩ জানুয়ারির বক্তব্যকেও রাজনৈতিক কাজে লাগাতে তৎপর রাজ্য বিজেপি। এমনটা চাইছেন কেন্দ্রীয় নেতারাও। শুক্রবারই দলের সব জেলা সভাপতিদের এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, নিজের নিজের এলাকায় যাতে মোদির বক্তব্য শুনতে পর্যাপ্ত মানুষের জমায়েত হয় তার জন্য জেলা সভাপতিদের উদ্যোগী হতে হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...