Friday, June 26, 2026

বার্ড ফ্লুর জেরে সর্তকতা জারি হয়েছে আলিপুর চিড়িয়াখানাতেও

Date:

Share post:

দেশের ১২ টি রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়েছে। শুধুমাত্র হরিয়ানাতেই ৫ লক্ষ পাখির মৃত্যু হয়েছে। অবস্থায় দেশজুড়ে প্রতিটি পোল্ট্রি এবং চিড়িয়াখানাগুলিতেও সাবধান koথাকার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। সতর্ক করা হয়েছে রাজ্যের আলিপুর চিড়িয়াখানাকেও।

 

চিড়িয়াখানার অধিকর্তা আশিষকুমার সামন্ত জানিয়েছেন , চিড়িয়াখানা কর্তৃপক্ষ তৈরি এই সতর্কতা গ্রহনে। সমস্ত পাখির খাঁচায় কড়া নজরদারি চালাতে বলে হয়েছে কর্মীদের। চিড়িয়াখানার চিকিৎসক নিয়মিত পরীক্ষা করে দেখছেন পাখিদের বর্জ্য। পাখিদের উপর নজরদারির পাশাপাশি খাঁচায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এমনকি সংলগ্ন জলাশয় গুলিতেও স্প্রে চলছে।

 

লকডাউন পর্বে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২ অক্টোবর প্রায় সাত মাস পরে খোলে আলিপুর চিড়িয়াখানা। ওইদিনই রাজ্যের সব চিড়িয়াখানাই খুলে যায়। করোনা বিধি মেনেই রাজ্যে সব চিড়িয়াখানা খুলে দেওয়ার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চিড়িয়াখানার সুরক্ষার কথা ভেবে প্রত্যেক গেটে থাকছে তাপমাত্রা মাপার যন্ত্র। থাকছে হ্যান্ড স্যানিটাইজারও। সকল দর্শনার্থীর মুখে মাস্ক বাধ্যতামূলক। যত্রতত্র থুতু বা পানের পিক ফেলা এখন শাস্তিযোগ্য অপরাধ হিসাবেই মানা হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে নির্দেশিকা জারি করা হয়েছে

  1.  ১. যারা পোলট্রিজাত জিনিস নিয়ে কাজ করেন, তাঁরা যেন কাজ করার সময় গ্লাভস, ফেস শিল্ডও পিপিই পরে কাজ করেন। ২. কাজ শেষে এই সব সামগ্রী ফেলে দিতে হবে বা জীবাণুমুক্ত করতে হবে। ৩. কাজ করার সময় খাওয়া যাবে না। ৪. কাজ শেষে সাবান দিয়ে ভাল করে হাত ধুতে হবে। ৫. কোনও জায়গায় একসঙ্গে অনেক পাখি বা পোলট্রির মুরগি মারা গেলে অবিলম্বে তা জানাতে হবে প্রাণী সম্পদ এবং স্বাস্থ্য দফতরকে। ৬. সংক্রমিত এলাকায় গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধক ওষুধ খেতে হবে। ৭. সাধারণ পাখি ও পরিযায়ী পাখি উভয়ই সংক্রমিত হতে পারে। তাই পাখিদের উপর নিয়মিত নজরদারি রাখতে হবে।
  2. Advt

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...