Friday, April 3, 2026

স্বামীজির জন্মবার্ষিকীতে পথে বিজেপি

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের জন্মদিন নিয়ে প্রবল উত্তেজনা বঙ্গের রাজনৈতিক মহলে। সকাল থেকেই স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে রাজনৈতিক নেতাদের আনাগোনা বেড়েছে।
জাতীয় যুব দিবসে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত বিজেপির মিছিল

আজ মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৫৯-তম জন্মদিন। স্বামীজির জন্মদিবসে সকালে সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, কৈলাস বিজয়বর্গীয় ও উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য।
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিজেপি শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণি হয়ে স্বামীজীর জন্মস্থান সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিলের আয়োজন করেছে । বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কয়েক শো বিজেপি কর্মী সমর্থক এই মিছিলে অংশ নেন। মিছিলে পা মেলান
রাহুল সিনহা (Rahul Sinha), জয়প্রকাশ মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায় (Mukul Roy), দেবজিত সরকার, সৌমিত্র খাঁ প্রমুখ ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...