Saturday, April 4, 2026

ক্ষতিগ্রস্থদের সব দায়িত্ব নিচ্ছে সরকার, বাগবাজার বস্তিতে এসে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাগবাজারে (Bagbazar) অগ্নিকাণ্ডে (Fire) ক্ষতিগ্রস্ত, সর্বশান্ত বস্তিবাদীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, বৃহস্পতিবার বাগবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানকার গৃহহারা হাজারি বস্তি এলাকার প্রায় ৭০০ মানুষের অন্ন, বস্ত্র ও বাসস্থানের দায়িত্ব নিলেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান, আগুনে ভস্মীভূত ১৫০টি পরিবারের সব বাড়িগুলি পুণরায় নির্মাণ করে দেবে রাজ্য সরকার। যতদিন না বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হচ্ছে, ততদিন সকলকে থাকা, খাওয়া এবং পোশাকেরও ব্যবস্থা করা হবে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, আজ এবং কাল দু-দিন এলাকা পরিস্কারের কাজ হবে। এবং যত শীঘ্র সম্ভব আগের অবস্থাতেই বাসিন্দাদে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য পুরসভাকে বলা হয়েছে। তিনি বলেছেন, “চিন্তার কোনও কারণ নেই। সব আগের মতো করে দেওয়া হবে।” বাসিন্দাদের অবিলম্বে ৫ কেজি চাল-ডাল- আলু, বিস্কুট দেওয়ারও নির্দেশ দিয়েছেন মমতা। পুরুষ, মহিলা এবং শিশুদের জামাকাপড়, কম্বলও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বাগবাজারের উইমেন্স কলেজের ফাঁকা ক্লাসরুমেই আপাতত বস্তিবাসীদের থাকার ব্যবস্থা করা হবে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ঘটনাস্থলে যান কলকাতার পুরপ্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অতীন ঘোষ, পুলিশ কমিশনার সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রী এদিন ফিরহাদ হাকিম ও শশী পাঁজাকে পুরো বিষয়টি তদারকির দায়িত্ব দিয়েছেন।

আরও পড়ুন:করোনা-যোদ্ধাদের সম্মান জানাতে কলকাতায় গড়ে উঠবে মিউজিয়াম

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...