Friday, April 3, 2026

বিনামূল্যে করোনা ভ্যাকসিন ঘোষণা করে UP-উত্তরাখণ্ডে একা লড়ার সিদ্ধান্ত মায়াবতীর

Date:

Share post:

উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের(assembly election) আগে বড় ঘোষণা করে দিলেন বহুজন সমাজ পার্টির(bahujan samaj party) প্রধান মায়াবতী(Mayawati)। বিএসপি(BSP) প্রধান তথা উত্তরপ্রদেশের(Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী শুক্রবার জানিয়ে দিলেন ২০২২ সালে উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড(Uttarakhand) বিধানসভা নির্বাচনে কারো সঙ্গেই জোট করবে না তাঁর দল। একাই সমস্ত আসনে প্রার্থী দেবে বিএসপি। পাশাপাশি তিনি আরও জানালেন, যদি উত্তরপ্রদেশে তার দল ক্ষমতায় আসে তবে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে জনসাধারণকে।

শুক্রবার জন্মদিন ছিল বিএসপি প্রধান মায়াবতীর। এমনই এক দিনে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আগামী বছর উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধবে না বহুজন সমাজ পার্টি। সমস্ত আসনে নিজেদের ক্ষমতায় একা প্রার্থী দেবো আমরা। এর পাশাপাশি করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু করার বিষয়টিকে স্বাগত জানিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়ার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন:বিতর্কিত ৩ কৃষি আইনকে সমর্থন জানাল আই এম এফ

একই সঙ্গে এটাও জানান যদি উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টির সরকার গঠিত হয় সে ক্ষেত্রে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে রাজ্যবাসীকে। পাশাপাশি প্রসঙ্গে এদিন কৃষকদের দাবির পাশে দাঁড়ানো মায়াবতী । বলেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি দিল্লির সীমান্তে যে সকল কৃষকরা এতদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের দাবি সরকার মেনে নিক।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...