Wednesday, June 24, 2026

পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক এক্সাইজ ডিউটি প্রতিবাদে সরব অভিষেক

Date:

Share post:

এক্সাইজ ডিউটি অস্বাভাবিক বৃদ্ধির কারণে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee)। শনিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) তিনি একটি গ্রাফিক্স কার্ড দিয়ে বুঝিয়ে দেন বিজেপি (Bjp) সরকারের গত ছ’বছরে এক্সাইজ ডিউটি (Excise Duty) কী পরিমাণ বৃদ্ধি হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ লেখেন, “বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে জনসাধারণের জীবন দুর্বিষহ করার জন্য এর থেকে খারাপ আর কী হতে পারে? এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কী ব্যাখ্যা দেবেন যে তিনি ক্ষমতায় আসার পর পেট্রোল এবং ডিজেলের এক্সাইজ ডিউটি যথাক্রমে 566 শতাংশ এবং 704 শতাংশ বৃদ্ধি পেয়েছে”।

এই টুইটে অভিষেক একটি গ্রাফিক্স দিয়ে বুঝিয়ে দেন, 2014 যখন বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়া সরকার ক্ষমতায় প্রথমবার আসে তখন পেট্রোলের এক্সাইজ ডিউটি ছিল 4 টাকা 95 পয়সা। যেটা ২০২০-এর কুড়ির ডিসেম্বর এসে দাঁড়িয়েছে পেট্রোলের ক্ষেত্রে 32 টাকা 98 পয়সা এবং ডিজেলের ক্ষেত্রে 31 টাকা 83 পয়সা। বরাবরই কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি প্রতিবাদে সরব হন অভিষেক যেকোনো বিষয়ে তিনি জনগণের পক্ষ নিয়ে সওয়াল করেন। পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি বৃদ্ধির ফলে দাম বৃদ্ধি যে তাঁর নজর এড়ায়নি এই টুইট তার প্রমাণ।

আরও পড়ুন- টিকা নেওয়ার পর রাজ্যে এখনও পর্যন্ত অসুস্থ চারজন

Advt

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...