Friday, June 26, 2026

শুভেন্দু-শোভনকে নিয়ে কাল কলকাতায় মিছিলে নামছেন দিলীপ

Date:

Share post:

কাল কলকাতার রাজপথে নামছেন শোভন-বৈশাখী-শুভেন্দু( sovan, baisakhi।, suvendhu) সঙ্গে অবশ্যই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ( dilip ghosh)। মিছিল বিকেলে, টালিগঞ্জ থেকে রাসবিহারী অবধি। নিশ্চিতভাবে রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।

বিজেপির হয়ে রাস্তায় নামার পরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে শোভন-বৈশাখী। যদিও প্রথম সভা সেভাবে সদস্য সমর্থকদের টানতে পারেনি। বহু চেয়ার ফাঁকা দেখা গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মিছিলে জনসমাগম করতে শুভেন্দুকেও রাখা হয়েছে। এবং সর্বোপরি রয়েছেন দিলীপ ঘোষ। ফলে মিছিল যে দীর্ঘ হবে, তা বলার অপেক্ষা রাখে না।

তবে বিজেপিতে আসার পর শোভন-শুভেন্দুর একসঙ্গে মিছিল এই প্রথম। ফলে আগ্রহ দেখা দিয়েছে৷ মিছিল শেষে যোগদান মেলার কথাও ভাবা হয়েছে। দক্ষিণ কলকাতায় শোভনকে সামনে রেখে বিজেপি জনসমর্থন পাওয়ার চেষ্টায় মরিয়া। শোভন যে মিছিলে লোক টানতে পারবেন না, তা বুঝেই রাজ্য সভাপতির নেতৃত্বে শুভেন্দুকে সঙ্গে নিয়ে দলীয় নেতৃত্ব নামছে সোমবার। কোন বার্তা দেন দিলীপ, সেটাই দেখার।

আরও পড়ুন:গোষ্ঠীদ্বন্দ্ব ঝেড়ে ফেলতে মালদা তৃণমূলে বড়সড় রদবদল

Advt

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...