Saturday, April 4, 2026

বিমান বিপত্তিতে কোয়ারেন্টাইনে ৪৭ টেনিস তারকা,অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে বিপাকে আয়োজকরা

Date:

Share post:

করোনা আবহে গত ১০০ বছরে প্রথমবার পিছিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। পুরোপুরি চাপমুক্ত না হওয়ায় নিজের ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নিয়েছেন রজার ফেডেরার। করোনায় আক্রান্ত হওয়ায় অনিশ্চিত অ্যান্ডি মারেও। এই পরিস্থিতিতে শুরু হওয়ার কয়েকদিন আগে টুর্নামেন্ট আয়োজন নিয়ে আরও বিপাকে পড়লেন আয়োজকরা।
মেলবোর্নে আগত দু’টি বিমানের তিন যাত্রীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর বিমানের সব যাত্রী এবং ক্রু-মেম্বারদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যাদের মধ্যে রয়েছেন কেই নিশিকোরি, নারীদের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা, শ্বেতলানা কুজনেৎসোভাসহ মোট ৪৭ জন খেলোয়াড়। এর ফলে নিয়মমাফিক পাঁচ ঘণ্টা অনুশীলনও করতে পারবেন না তারা।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের অস্ট্রেলিয়ান ওপেন। রাফায়েল নাদাল, জকোভিচের মতো কয়েকজন তারকা আগেই অ্যাডিলেডে পৌঁছে গেলেও অধিকাংশ খেলোয়াড়েরই মেলবোর্নে আসার কথা। সেই মতো ১৫টি বিশেষ বিমানেরও ব্যবস্থা করা হয়েছে। সেই বিমানে ২৫ শতাংশের বেশি যাত্রীও উঠতে দেওয়া হয়নি। তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। টুর্নামেন্টের ডাইরেক্টর ক্রেগ টিলি ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...