Monday, April 13, 2026

সামনে বাংলার ভোট, তাই “নেতাজি এক্সপ্রেস” নাম ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

দুয়ারে ভোট। বাংলার বিধানসভা নির্বাচন কেন্দ্রের শাসক দল বিজেপির কাছে মর্যাদার লড়াই। তাই বাংলার মনীষীদের শ্রদ্ধা জানাতে কেন্দ্র সরকারের বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর (netaji subhashchandra bose) জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা এবং অন্যদিকে তাঁর নামে ট্রেনের নামকরণ; সবই এই সক্রিয়তার অংশ। নেতাজির ১২৫-তম জন্মজয়ন্তীর আগে ভারতীয় রেলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নাম বদলে করা হল ‘নেতাজি এক্সপ্রেস’ (netaji express)।

রেলবোর্ডের তরফে রেলের সমস্ত বিভাগের জেনারেল ম্যানেজারদের এই ঘোষণার কথা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, গত ১৪ জানুয়ারি, হাওড়া-কালকা মেলের নাম বদলের প্রস্তাব আসে রেলমন্ত্রকের কাছে। সেই প্রস্তাব মেনেই হাওড়া-কালকা মেলের নাম বদলে ‘নেতাজি এক্সপ্রেস’ করার সিদ্ধান্ত নেওয়া হল। এদিকে, নেতাজির জন্মদিবস ‘পরাক্রম দিবস’ হিসাবে পালিত হবে বলে ঘোষণা করেছে মোদি সরকার। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং পটেল বলেন, সরকার ২৩ জানুয়ারি দিনটি পরাক্রম দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ‘দেশনায়ক দিবস’ হিসাবে দিনটি উদযাপিত হোক। আমরা এটা ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করব। পরাক্রমের তো অনেক মানে হয়। ২৩-শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে ফের সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, বারবার বলছি, ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। সেটা আগে করে দেখাক কেন্দ্র।

এদিকে আবার ফরওয়ার্ড ব্লকের বক্তব্য, নেতাজির জন্মদিন পালিত হোক ‘দেশপ্রেম দিবস’ হিসাবে। বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেন, আমাদের দাবি ‘দেশপ্রেম দিবস’। কেন্দ্র মানুষের আবেগকে মর্যাদা দেয়নি। বিজেপি ও তৃণমূল দুটো দলই নেতাজিকে নিয়ে রাজনীতি করছে। সব মিলিয়ে তিন পক্ষের মতানৈক্যের জেরে এবারের ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী একাধারে ‘দেশনায়ক দিবস’, ‘দেশপ্রেম দিবস’ ও ‘পরাক্রম দিবস’ হিসাবে উদযাপিত হতে চলেছে।

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...