Wednesday, June 24, 2026

কলকাতায় নেতাজির জন্মজয়ন্তীতে মোদির অনুষ্ঠানে কি যোগ দেবেন মুখ্যমন্ত্রী? জোর জল্পনা

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ( Netaji Subhas Chandra Bose) ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবসে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার দাবি ইতিমধ্যেই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। যদিও সেই দাবি এখনও কেন্দ্রের কাছে গ্রাহ্য হয়নি। তবে ইতিমধ্যে কেন্দ্র নেতাজির জন্মদিন ‘পরাক্রম দিবস’ (Porakrom Dibos) হিসেবে ঘোষণা করেছে। এনিয়ে নবান্নের সঙ্গে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। কারণ, নবান্ন দাবি জানিয়েছিল, নেতাজিকে শ্রদ্ধা জানাতে ২৩ জানুয়ারি ‘দেশনায়ক দিবস’ (Deshnayak Dibos) হিসেবে ঘোষণা করা হোক। এছাড়া বামেরাও নেতাজির জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ (Desoprem Dibos) হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় যে দুটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার ভিতর একটি অনুষ্ঠান আয়োজিত হবে জাতীয় গ্রন্থাগারে। আর একটি অনুষ্ঠান আয়োজিত হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। জাতীয় গ্রন্থাগারের অনুষ্ঠানের আয়োজক কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। প্রসঙ্গত, ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) প্রশাসনিক নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দায়িত্বে।

আরও পড়ুন:মৃত্যুর ১১ দিন পর কবর থেকে চিৎকার ভেসে আসায় আতঙ্ক

নেতাজির জন্মদিবসে মোদি কলকাতায় যে দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটিতেও যোগ দেবেন কি না তা নিয়ে জল্পনা চলছে। এ ব্যাপারে নবান্ন থেকে নিশ্চিতভাবে এখনও কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত, মোদি ও মমতার শেষবার মোলাকাত হয়েছে বিধ্বংসী আমফানে (Amphan) বাংলার ক্ষয়ক্ষতির পর। মমতা ও মোদি সেইসময় হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এরপর ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারীর। এছাড়া হাজির থাকবে রাজ্য বিজেপি নেতৃত্ব।

Advt

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...