Thursday, March 26, 2026

২৩শে কলকাতায় প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত

Date:

Share post:

ফের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল, শনিবার, ২৩ জানুয়ারি নেতাজির( Netaji Subhas chandra) জন্মজয়ন্তীতে কলকাতায়(Kolkata) আসছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর মোদির চূড়ান্ত সফরসূচি ঘোষণা করা হয়েছে৷

◾২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে যোগ দিতেই আসছেন মোদি৷

◾দুপুর সাড়ে ৩টের সময় ন্যাশনাল লাইব্রেরিতে (National Library) পৌঁছবেন মোদি।

◾ওখানে নেতাজি-বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

◾বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রীর যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial)।

◾প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন রাজস্থান ও বাংলার শিল্পীরা।

◾সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ভাষণ।

◾নানা কর্মসূচি সেরে সন্ধ্যায় ফের দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলায় বিধানসভা ভোট দোরগড়ায়। রাজনৈতিক মহলের মতে, নেতাজিকে হাতিয়ার করে বাঙালির আবেগকে ছুঁতে চাইছেন প্রধানমন্ত্রী। দিনকয়েক আগেই নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ ঘোষণা করেছে ভারত সরকার। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

আরও পড়ুন-ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ‘লাগাম’ এবার কমিশনের হাতে

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...