Saturday, April 4, 2026

জয় শ্রীরাম’ শুভেচ্ছা বার্তা, খারাপ লাগার কী আছে? মমতাকে কটাক্ষ যোগীর

Date:

Share post:

জয় শ্রীরাম’ (Jay Shri Ram) তো কোনও অশ্লীল শব্দ নয়। গালাগালি বা অশালীন উক্তিও নয় । তাহলে এত খারাপ লাগার কী আছে? এ নিয়ে এত তর্কবিতর্কের বা কী আছে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief minister of West Bengal Mamata Banerjee)এই ভাবেই কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(chief minister of Uttar Pradesh Yogi Adityanath)।

Advt

ত ২৩ শে জানুয়ারি(23rd January), শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে(Victoria memorial hall) নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose)১২৫-তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনেই দর্শকাসন থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে তাঁকে ডেকে এনে অসম্মান করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে বলতে উঠেও শেষ পর্যন্ত ভাষণ না দিয়ে বসে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি দাবি করে, ‘জয় শ্রী রামে’ কীসের আপত্তি? সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এই হ্যালো আচরণ করে নেতাজিকে শ্রদ্ধা প্রদর্শন করেননি বলে অভিযোগ করে গেরুয়া শিবির। এবার এই বিতর্কে ঢুকে পড়লেন যোগী আদিত্যনাথ। জয় শ্রী রাম ধ্বনিতে কারও খারাপ লাগা উচিত নয় বলে অভিমত জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘জয় শ্রীরাম” বলায় তো খারাপ লাগার কিছু নেই। কেননা এটা তো শুভেচ্ছা প্রকাশের একটা ধরন। কেউ নমস্কার বা জয় শ্রী রাম বললে সেটা তার সৌজন্যবোধেরই প্রদর্শন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...