Saturday, April 4, 2026

নন্টে-ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ পদ্মশ্রী সম্মান পেলেন

Date:

Share post:

এই বছর ছাব্বিশে জানুয়ারি পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন বাঙালির প্রাণের মানুষ নারায়ন দেবনাথ। নন্টে-ফন্টে, বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা পড়েননি এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। শুধু ছোটদের কাছেই নয়, বড়রাও বাঙালির এই প্রিয় কমিক্স বই গুলো হাতে পেলে সব কাজ ফেলে গোগ্রাসে গিলতে থাকেন। তাদের স্রষ্টাকে এবছর পদ্মশ্রী সম্মান দেওয়া যারপরনাই খুশি বাঙালি।

Advt

নারায়ণ দেবনাথের জন্ম ১৯২৫ সালে হাওড়া জেলার শিবপুরে। পৈতৃক ভিটে ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জের বিক্রমপুরে। তবে তাঁর ছবি আঁকা শেখা ইন্ডিয়ান আর্ট কলেজের চিত্রকলা বিভাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের টালমাটাল সময়ের কারণে শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। কিন্তু তত দিনে রপ্ত করে ফেলেছেন আঁকাআঁকির যাবতীয় কলাকৌশল । কেরিয়ার শুরু প্রসাধন সামগ্রীর লোগো, মাস্টহেড আর সিনেমা কোম্পানির বিভিন্ন লিফলেটের কাজ করে। তারপরেই কাজ করার সুযোগ পান শুকতারা পত্রিকাতে। সেখানেই প্রথম তাঁর হাত থেকে সৃষ্টি হয় বাঁটুল দ্য গ্রেট ৷ তারপর একে একে নন্টে-ফন্টে ও হাঁদা ভোঁদা ৷ যা কালক্রমে বঙ্গজীবনের ইতিহাস হয়ে ওঠে। নারায়ণ দেবনাথের সৃষ্ট চরিত্রগুলো ধীরে ধীরে হয়ে ওঠে বাঙালির প্রানের মানুষ । মনের মানুষ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...