Sunday, June 7, 2026

মোরাদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের মোরাদাবাদে। মৃত্যু হয়েছে ১০ জনের। মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

শনিবার সকালে মোরাদাবাদের কুন্দরকি থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মোরাদাবাদের এসএসপি জানিয়েছেন,”একটি মিনি বাস এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর আরও একটি গাড়ি ওই দুটি গাড়িকে ধাক্কা মারে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।” পুলিশ সূত্রের খবর, ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্ত্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণও দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্যও ৫০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

আরও পড়ুন-দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

Advt

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...