Friday, April 3, 2026

হিন্দুস্তান এ্যারোনেটিক্স লিমিটেডের নয়া প্ল্যান্টের সূচনা করলেন রাজনাথ সিং

Date:

Share post:

বেঙ্গালুরুর ডোড্ডানেকুন্ডিতে হিন্দুস্তান এ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল)- এর নতুন কারখানার উদ্বোধন হল। উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, হ্যাল-এর নতুন প্ল্যান্টটি পুরোপুরি চালু হয়ে গেলে ওই প্ল্যান্ট বছরে ১৬টি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট অর্থাৎ  এলসিএ তৈরি করতে পারবে।  তেজস মার্ক-১এ ও ট্রেনার এখানেই তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। বর্তমানে বছরে আটটি এলসিএ উৎপাদনের ক্ষমতা আছে হ্যালের। প্রথম ডেডিকেটেড এলসিএ প্ল্যান্ট ও হ্যালের এয়ারক্র্যাফট ডিভিশন, দু জায়গাতেই তা তৈরি হচ্ছে।

এদিন ভারতের ‘আত্মনির্ভর’ হয়ে ওঠার উদ্য়োগ এবং তার  সফল রূপায়ণের প্রয়োজনীয়তার কথা বলেন রাজনাথ সিংহ।  হিন্দুস্তান এয়ারনোটিকস লিমিটেড (হ্যাল)-এ এলসিএ তেজসের জন্য় নির্ধারিত প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত নিজের প্রতিরক্ষার জন্য় অন্য় দেশগুলির ওপর নির্ভর করে থাকবে না। সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি (সিসিএস) ৮৩টি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট (এলসিএ) তেজস মার্ক-আই এ এয়ারক্র্যাফট সংগ্রহে অনুমোদন দিয়েছে। এগুলির দাম পড়বে ৪৭ হাজার কোটি টাকা। সিসিএসের ছাড়পত্রে উৎসাহ পেয়ে হ্যাল বেঙ্গালুরুতে একটি ডেডিকেটেড দ্বিতীয় এলসিএ কারখানাকে সচল করেছে।

তেজস শুধুমাত্র দেশীয় প্রযুক্তিতেই তৈরি নয়, একাধিক মাপকাঠিতে তার সমকক্ষ অন্য বিদেশি বিমানের থেকেও উন্নত, তুলনামূলক ভাবে সস্তাও। তিনি বলেছেন, অনেক দেশই তেজসের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ভারত আর কয়েক বছরের মধ্য়েই প্রতিরক্ষা সামগ্রী নির্মাণে ১.৭৫ লক্ষ কোটি টাকার টার্গেট স্পর্শ করবে।

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...