Saturday, April 4, 2026

তৃণমূলে ফিরলেন মুকুল রায়ের শ্যালক, বললেন ‘মমতাই একমাত্র ধর্মনিরপেক্ষ’

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসেই (TMC) ছিলেন, মাঝে যোগ দিয়েছিলেন বিজেপিতে (BJP)৷

এবার সেই তৃণমূলেই ফিরে এলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের (MUKUL ROY) শ্যালক সৃজন রায়,(SRIJAN ROY) ‘সাজা’ নামেই পরিচিত তৃণমূল শিবিরে৷ বুধবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর (BRATYA BASU)হাত থেকে তৃণমূল পতাকা নিলেন সৃজন।

প্রসঙ্গত, রেলবোর্ডের সদস্য করে দেওয়ার নাম করে প্রতারণার দায়ে রাজ্য পুলিশ দিল্লি থেকে গ্রেফতার করেছিল সৃজন রায়কে। এই মামলায় অন্যতম অভিযুক্ত মুকুল রায়ও। সৃজন রায় এই অভিযোগে জেলে ছিলেন প্রায় ১০ মাস৷ এবার তিনি ফিরলেন তৃণমূলে৷ যদিও সেই মামলা এখনও বিচারাধীন৷ এদিন তৃণমূল ভবনে সৃজন রায়ের পরিচয় দিয়ে ব্রাত্য বসু বলেই দেন, “ওঁর নাম সৃজন রায়। উনি বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক।”

তৃণমূলে যোগ দেওয়ার পর সৃজনবাবু বলেছেন, “এই সময়ে বাংলায় যে সংস্কৃতি চলছে তা আমাদের পরিপন্থী। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ই (MAMATA BANERJEE) প্রকৃত ধর্মনিরপেক্ষ। সে কারনেই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।”

আরো পড়ুন-মাঝে মোদি, আগে নাড্ডা, পরে শাহ, ভোটের টানে পর পর বঙ্গ-সফর

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...