Friday, April 10, 2026

কর্মসংস্থানের লক্ষ্যে ডেউচা-পাঁচামিতে দ্রুত কাজ শুরু হবে

Date:

Share post:

রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী  জানিয়েছেন, ডেউচা-পাঁচামিতে কাজ শুরু হবে খুব শীঘ্র, দক্ষ অদক্ষ হাজার হাজার শ্রমিক কাজের সুযোগ পাবেন। জমি অধিগ্রহণে দাম ঠিক হলে বর্ধিত মূল্য এবং সরকারি চাকরি নিশ্চিত।

কৃষকবন্ধু প্রকল্পে একর পিছু অনুদান আগামি খারিফ মরসুমের জন্য ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
পর্যটন শিল্পীদের উন্নয়নে ১০ হাজার থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে রাজ্য সরকার , এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। পরিবহণে লাইসেন্স নবীকরণে দেরী হলে জরিমানা মকুব করে দেওয়া হবে বলে জানানো হয়েছে । বালুরঘাট, মালদহ, কোচবিহার থেকে বিমান চলাচলে ৫০ কোটি বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী । সেচের জন্য ১০০ কোটি বরাদ্দ করা হয়েছে । ব্যবসায়িক পরিবহণে ৩০ জুন পর্যন্ত কর মকুব। অন্ডাল বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে, তার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ। এর ফলে কর্মসংস্থানের সুযোগ মিলবে ।ভ
তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মিত হবে। অশোকনগরে গ্যাস উত্তোলনের জন্যও বরাদ্দ করা হয়েছে ।

Related articles

ডাক পেয়েছিলেন SIR শুনানিতে, প্রয়াত লক্ষ্মীরতন শুক্লার বাবা

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার (Former Indian cricketer Laxmiratan Shukla) বাবা উমেশচন্দ্র শুক্লা (Umesh Chandra Shukla) ।...

IPL: মাহিকে আদর্শ করেই এগিয়েছেন, ইডেনের নায়ক মুকুলের সঙ্গেও রয়েছে রাজস্থান যোগ

কেকেআরের(KKR) জয়ের স্বপ্নকে ভ্যানিশ করে দিয়ে রাতারাতি খবরের শিরোনামে মুকুল চৌধুরি(Mukul Chowdhury), সোনার কেল্লার মুকুলের সঙ্গে এই মুকুলেরও...

তদন্ত চলাকালীন পদত্যাগ করলেন নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত 

পদত্যাগ করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা (Yashvant Verma)। ২০২৫ সালের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তাঁর...

ভোটার তালিকায় নাম ওঠেনি! ফের আতঙ্কে মৃত্যু মগরাহাটে

বাংলায় এসআইআর (SIR) শুরু থেকে একের পর এক বলি হচ্ছে সাধারণ মানুষ। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে...