Saturday, June 27, 2026

লাইনে ত্রুটি, পিছচ্ছে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুটের উদ্বোধন

Date:

Share post:

নোয়াপাড়া (Noapara) থেকে দক্ষিণেশ্বর (Dakhinewar) মেট্রো (Metro Rail) পথের ছাড়পত্র নিয়ে ফের নতুন করে অনিশ্চয়তা দেখা দিল। কমিশনার অব রেলওয়ে সেফটি (CRS) এই পথে কিছু ত্রুটি পাওয়ায় আপাতত উদ্বোধনের (Inauguration) পথে হাঁটার কোনও ঝুঁকি নিতে চাইছে না কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

ঠিক ছিল, আগামী বুধবার এই সম্প্রসারিত মেট্রো রেলপথের সূচনা হবে। সিআরএসের পরামর্শ মতো রেলপথকে ত্রুটিমুক্ত করতে এক সপ্তাহ সময় লাগবে। তাই উদ্বোধনও পিছিয়ে দেওয়া হচ্ছে। সূত্রের খবর, বরানগর ও দক্ষিণেশ্বরে রেললাইনে ‘ক্রসওভার’ ঘিরে সমস্যা রয়েছে। ওই দু’জায়গাতেই লাইন পরিবর্তন করার সময় মৃদু কম্পন হচ্ছে। সিআরএসের সুপারিশ, লাইনের ওই অংশের নীচের রবার নতুন করে পরীক্ষা করতে হবে। এছাড়াও সিগন্যাল ও নিকাশি ব্যবস্থা নিয়েও কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...