Saturday, March 14, 2026

বিজেপিতে শান্তনু-বিশ্বজিৎ দ্বন্দ্ব চরমে, বনগাঁ উত্তরের বিধায়কের দল ছাড়ার জল্পনা তুঙ্গে

Date:

Share post:

আমন্ত্রণ থাকা সত্বেও বৃহস্পতিবার ঠাকুরনগরে(thakurnagar) অমিত শাহের সভায় উপস্থিত হতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসকে(Biswajit Das)। প্রায় ৩০ মিনিট বাইরে দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) হস্তক্ষেপে সভায় যোগ দিতে পারেন তিনি। এই ঘটনায় বিজেপির(BJP) অন্দরের কোন্দল কার্যত প্রকাশ্যে চলে আসে। জল্পনা বাড়তে থাকে এবার হয়তো ক্ষুব্দ বিশ্বজিৎ যোগ দিতে পারেন তৃণমূলে(TMC)। সেই ঘটনার পর শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন বিশ্বজিৎ। সরাসরি শান্তনু ঠাকুরের(Shantanu Thakur) বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘মতুয়াদের নিয়ে রাজনীতি করা হচ্ছে।’

বৃহস্পতিবার অমিত শাহের সভায় প্রবেশ করতে গিয়ে এভাবে বাধা পাওয়ার পর অপমানিত বিশ্বজিৎ এদিন ক্ষোভ উগরে দিলেন সংবাদমাধ্যমের সামনে। শুক্রবার শান্তনু ঠাকুরের বিরুদ্ধে রীতিমত সুর চড়িয়ে তিনি বলেন, ‘উনি ব্ল্যাকমেল করে জেলা করলেন। এরপর তিনি তাঁর কার্যকলাপ শুরু করলেন। দলকে ব্ল্যাকমেল করছেন শান্তনু ঠাকুর।’ পাশাপাশি সিএএ (CAA) নিয়ে বলেন, ‘করোনা টিকাকরণ শেষ হতে ৫ বছর লাগবে। মতুয়ারা কি সেদিন নাগরিকত্ব পাবে?মতুয়াদের নিয়ে রাজনীতি করা হচ্ছে।’ শান্তনু ঠাকুরকে তোপ দেগে তিনি আরো বলেন, ‘মতুয়া কার্ডের নাম করে উনি অনেক কিছু করছেন উনি। আজ বলব না।’ পাশাপাশি জল্পনা উস্কে তিনি জানান, ‘আমি আমার ভবিষ্যতের কথা পরে জানাব।’ বিশ্বজিতের এহেন অভিযোগের পর ফের জল্পনা শুরু হয়েছে তবে কি এবার তৃণমূলে যোগ দেবেন বনগাঁ উত্তরের বিধায়ক?

অবশ্য এই জল্পনা সূত্রপাত হয়েছিল বিধানসভার অলিন্দে। বিধানসভা অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে হঠাৎই সাক্ষাৎ করেন বিশ্বজিৎ দাস ও সুনীল সিং। মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করার পাশাপাশি, পরে তারা কথা বলতে যান মুখ্যমন্ত্রী ঘরে। বন্ধ ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় দুজনের। বিষয়টি নিতান্ত সৌজন্য সাক্ষাৎ বলে বিশ্বজিৎ দাবি করলেও রাজনৈতিক জল্পনা তাতে মেটেনি। অস্বস্তিতে পড়তে হয় রাজ্য বিজেপি নেতৃত্বকে। নড়েচড়ে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। দফায় দফায় তার সঙ্গে বৈঠক করেন মুকুল কৈলাসরা। সব শেষে ঠাকুরনগরের সভায় আমন্ত্রণ থাকা সত্ত্বেও বিশ্বজিৎকে বাধা দেওয়ার ঘটনা এটাই প্রমাণ করে, তাঁর কর্মকাণ্ডে মোটেই সন্তুষ্ট নয় গেরুয়া শিবির। অবশ্য বিজেপির তরফ থেকে তাকে আমন্ত্রণ জানানো হলেও মতুয়া সম্প্রদায় তরফে শাহী সভায় আমন্ত্রণ জানানো হয়নি বিশ্বজিৎকে। আর এই গোটা ঘটনার পিছনে শান্তনু ঠাকুর রয়েছেন বলেই জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

আরও পড়ুন:রাজ্যের অনুমতি ছাড়াই কয়লা কাণ্ডে তল্লাশি চালাতে পারবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

অন্যদিকে বিশ্বজিতের এই অপমানে বনগাঁয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রীতিমতো বেআব্রু হয়ে পড়ে। অমিত শাহ আসার আগে বিজেপির অনেক নেতা, সাংসদরা বক্তব্য রাখলেও বিশ্বজিৎকে সুযোগ দেওয়া হয়নি। এই নিয়ে সরব হয়েছেন বাগদার বিজেপি বিধায়ক দুলাল বর। বিশ্বজিৎকে এই ‘অপমান’-এর জন্য শান্তনুকেই কাঠগড়ায় তুলেছেন দুলাল। যদিও এত কিছু ঘটে যাওয়ার পর এ নিয়ে শান্তনু ঠাকুরকে প্রশ্ন করা হলে বিড়ম্বনা এড়াতে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি শান্তনু। তবে পরিস্থিতি যা তাতে নির্বাচন পূর্বে গেরুয়া শিবিরের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ তীব্র হয়ে উঠেছে তা কার্যত স্পষ্ট।

Advt

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...