Wednesday, June 24, 2026

জোটে আনতে ১৬ তারিখের কং-বাম বৈঠকে ডাকা হলো আব্বাস সিদ্দিকিকেও

Date:

Share post:

বাম-কংগ্রেস জোটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ( ISF) সামিল করতে ১৬ ফেব্রুয়ারি জরুরি বৈঠক ডাকা হয়েছে৷ এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আব্বাস সিদ্দিকি-কেও ( ABBAS SUDDIQUI)৷

আব্বাস সিদ্দিকি জোটের কাছে মোট ৪৪টি আসন দাবি করেছেন৷ জানা গিয়েছে, ISF-কে জোটে আনতে কংগ্রেস (CONG) যদি ১৫টি আসন ছাড়ে, তাহলে বামেরা (LEFT) ছাড়বে ৩০টি। এভাবেই আব্বাসের দাবি পূরণ করতে চাইছে সিপিএম ৷ সে কথা বলতেই ডাকা হয়েছে ১৬ তারিখের ‘ত্রি-পাক্ষিক’ বৈঠক৷

প্রসঙ্গত, কং-বাম জোটে শরিক হতে চেয়ে বিমান বসুকে চিঠি দিয়েছিলেন আব্বাস সিদ্দিকি। এই চিঠি পেয়ে আলিমুদ্দিন সিদ্ধান্ত নিয়েছে, বাম ও কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনার টেবিলে বসুন আব্বাসরা। আব্বাসের চিঠির প্রাপ্তিস্বীকার করে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) বলেছেন,”আমরা আইএসএফের (ISF) সঙ্গে বোঝাপড়া হোক, সেটাই চাই। কংগ্রেসও সামিল হোক। ৩ জনকেই এক জায়গায় আসতে হবে।”

এদিকে জানা গিয়েছে, আলিমুদ্দিনের কথায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে বার্তা পাঠিয়েছেন ISF নেতা নওয়াজ সিদ্দিকি। ওদিকে, ইতিমধ্যেই আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটের গুরুত্ব বুঝিয়ে সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা আবদুল মান্নান। এর অর্থ, আব্বাস ‘ভাইজান’-কে জোটে শরিক করতে আপত্তি নেই কংগ্রেসেরও৷ আলিমুদ্দিন সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা, বসিরহাট, মুর্শিদাবাদ, মালদহ, দুই দিনাজপুর-সহ রাজ্যের সংখ্যালঘু আসনগুলিতে চমক দেখাতে পারেন আব্বাস সিদ্দিকি। এমনই মনে করছে সিপিএম৷ ওদিকে, মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরে কংগ্রেসের প্রভাব রয়েছে। ওখানে কংগ্রেসকে একটু নমনীয় হতে হবে বলেও মনে করছে সিপিএম।

আরও পড়ুন- মমতাকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার শপথ নিয়ে রাজপথে অধ্যাপক সমাজ

Advt

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...