Saturday, June 27, 2026

ফের রাজ্যে নরেন্দ্র মোদি -অমিত শাহ

Date:

Share post:

ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ ফেব্রুয়ারি তিনি রাজ্য আসছেন।  সূত্রের খবর, ওই দিন মোদি নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করবেন। সে দিন তিনি হুগলিতে চুঁচুড়া বিধানসভা এলাকায় একটি সমাবেশও করতে পারেন। ওইদিনই  রাজ্যে আসতে পারেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজেপি সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাজ্যে এসে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  আবার  আগামী ২২ ফেব্রুয়ারি তাঁর একাধিক কর্মসূচি আছে। তবে মোদীর এ বারের সফরও মূলত সরকারি কর্মসূচিতে যোগ দেওয়া। যদিও গত ৭ ফেব্রুয়ারি সরকারি কর্মসূচিতে হলদিয়ায় এলেও রাজনৈতিক সমাবেশেও যোগ দিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রামকার্ড’ দেখানোর বার্তা দিয়ে গিয়েছেন। আগামী বৃহস্পতিবারও তিনি রাজ্যে এলে কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।  তবে অমিত শাহ এলে তা পুরোপুরি রাজনৈতিক কর্মসূচিই হবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...