Monday, April 6, 2026

স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা দিলে সেই প্রতিষ্ঠান পাবে বিশেষ সুবিধা

Date:

Share post:

স্বাস্থ্যসাথী কার্ডে (Swasthya sathi card) চিকিৎসা পরিষেবা দিলে সেই স্বাস্থ্যপ্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা(special facility) দেওয়া হবে। তাদের বাড়তি বেড দেওয়া হবে। শুধুমাত্র স্বাস্থ্যসাথীর জন্য পৃথক ওয়ার্ড নির্মাণ করবে তাদের বিল্ডিং নির্মাণে অতিরিক্ত ফ্লোর এরিয়ার জন্য অনুমতি দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার (Calcutta Municipality) মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

তিনি জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিষেবা দিতে বেসরকারি হাসপাতালগুলিকে আরও উৎসাহিত করতে কলকাতা পুরসভা বাড়তি সুবিধা দেবে।  তাদের নতুন ওয়ার্ড নির্মাণে সাহায্য করা হবে। বাণিজ্যিক এলাকায় যেমন বাংলায় কর্মসংস্থানের স্বার্থে বিল্ডিং আইন সংশোধন করে অতিরিক্ত ফ্লোর এরিয়া দেওয়া হচ্ছে। তেমনই স্বাস্থ্যসাথী ওয়ার্ড নির্মাণে বেসরকারি হাসপাতালের পাশে দাঁড়াতে একই আইন প্রয়োগ করা হচ্ছে। নতুন বাড়ি তৈরি হলে শুধু বেড বাড়বে তাই নয়, নতুন কর্মসংস্থানও হবে বলে মন্তব্য করেছেন পুরমন্ত্রী। কলকাতার পাশাপাশি জেলার পুরসভাকেও বিল্ডিং আইন সংশোধন করে একইভাবে স্বাস্থ্যসাথীর ওয়ার্ড গড়তে সাহায্যের নির্দেশ দেওয়া হচ্ছে । মুখ্যমন্ত্রীর চালু করা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রতিদিন বেসরকারি হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু চাহিদার তুলনায় শয্যাসংখ্যা কম। দিন কয়েক আগে কলকাতার ৩২টি বেসরকারি হাসপাতালের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন পুরমন্ত্রী। তখন তিনি পৃথক স্বাস্থ্যসাথী ওয়ার্ড তৈরির সুপারিশ করেন। কিন্তু একাধিক হাসপাতাল কর্তা ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ করেছে, বিল্ডিং আইন সংশোধন করে বাড়তি ফ্লোর এরিয়া না পেলে এবং এ সংক্রান্ত ব্যপারে স্বাস্থ্য দফতর অনুমতি না দিলে ওই ওয়ার্ড করা সম্ভব নয়।
Advt

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...