Monday, June 22, 2026

মধ্যপ্রদেশে ব্রিজ ভেঙে খালে পড়ল বাস, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩২

Date:

Share post:

মর্মান্তিক বাস দুর্ঘটনায় মধ্যপ্রদেশে(Madhya Pradesh) মৃত্যু হল ৩২ জনের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে খালে গিয়ে পড়ে বাসটি(Bus)। যার জেরে মৃত্যু হয় ৩২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। ভয়াবহ এই দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chauhan)।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় ডুব দিয়ে বিক্ষোভ শিক্ষকদের

সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকালে ৬০ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল বাসটি। পথে বনসাগর এলাকায় ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ টিম। খালে ডুবে যাওয়া বা বাসটি থেকে এখনো পর্যন্ত ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এখনো চলছে উদ্ধার কাজ। মৃতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করার পাশাপাশি মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পাশাপাশি দুর্ঘটনার খবর পাওয়ার পর নিজের রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন তিনি। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন খোদ মুখ্যমন্ত্রী।

Advt

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...