Friday, April 3, 2026

আইজলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া সাদা-কালো ব্রিগেড

Date:

Share post:

বৃহস্পতিবার আইলিগে ( i-league) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club)। প্রতিপক্ষ আইজল এফসি( aizawl fc)। শেষ ম‍্যাচে হার ভুলে আইজলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া জোসে হাবিয়ার দল।

শেষ ম‍্যাচে ইন্ডিয়ান অ‍্যারোসের কাছে হারতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। সেই ম‍্যাচের ভুল সুধরে আইজল ম‍্যাচে নামতে চান সাদা-কালো কোচ। এদিন তিনি বলেন,” অ‍্যারোস ম‍্যাচ আমাদের চোখ খুলে দিয়েছে। অ‍্যারোস ম‍্যাচ ভুলে আমরা আইজল ম‍্যাচে ফোকাসড। আশা করছি আইজল ম‍্যাচে দল ভাল ফল করবে।”

এই মুহূর্তে ৭ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে সাদা-কালো ব্রিগেড। অপর দিকে ৭ ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে আইজল। তবে এইসব পরিসংখানের দিকে মাথা ঘামাতে রাজি নন হাবিয়া। বরং দল যেন আইজল ম‍্যাচে ভাল খেলে সেই দিকে নজর তাঁর। এদিন অনুশীলন ডিফেন্সের ওপর জোর দেন হাবিয়া। শেষ ম‍্যাচে দলের ডিফেন্স প্রশ্নের মুখে পড়ে। আইজল ম‍্যাচে যাতে সেই ভুল না হয়, সেই দিকে তাকিয়ে হাবিয়া।

আরও পড়ুন:নেইমারহীন পিএসজি ৪-১ গোলে হারালো বার্সেলোনাকে, হ‍্যাটট্রিক এমব‍্যাপের

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...