Tuesday, March 31, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই আহত মন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটলেন রাজ্যপাল

Date:

Share post:

রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার সন্ধেবেলা এসএসকেএমে জখম মন্ত্রী জাকির হোসেনকে (Jakir Hossain) দেখতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। হাসপাতাল সূত্রে খবর, অপারেশনের পর আপাতত মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত বুধবার রাত্রে মুর্শিদাবাদেরে নিমতিতা স্টেশনে দুষ্কৃতিদের বোমা বিস্ফোরণের জেরে জখম হন রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন-সহ আরও বেশ কয়েকজন।

এদিকে বৃহস্পতিবার  পৈলানে কর্মিসভা শেষ করেই রাজভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেল ৫টা নাগাদ রাজভবনে যান তিনি। দুজনের মধ্যে প্রায় ঘন্টাখানেক কথা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এসএসকেএম (SSKM) হাসপাতালে জাকির হোসনকে দেখতেও যান রাজ্যপাল। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘আমাদের সমাজে হিংসার কোনও জায়গা নেই। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি’। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন আলোচনায় এসব প্রসঙ্গ উঠে এসেছে বলে জানান তিনি। উভয়ের মধ্যে প্রশাসনিক কাজকর্ম, আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান রাজ্যপাল।

আরও পড়ুন- IPL নিলামে এখনও পর্যন্ত যাঁরা অবিক্রিত রইলেন

Advt

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...