Saturday, June 27, 2026

প্রস্তুতি কতখানি চূড়ান্ত, দেখতে ফের আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার

Date:

Share post:

দোরগড়ায় একুশের ভোট৷ দফায় দফায় রাজ্যে এসেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা৷ এসেছিলেন ফুল বেঞ্চের সদস্যরাও৷
এবার ভোট প্রস্তুতির
চূড়ান্ত ধাপ খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার৷ আগামী শুক্রবার ফের রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার (Deputy Election Commissioner) সুদীপ জৈন (Sudeep Jain)৷ দিনকয়েক আগেই রাজ্যে বিভিন্ন জেলায় রুট মার্চ শুরু করেছে আধাসেনা। নির্বাচনের (Assembly Election 2021) দিনক্ষণ ঘোষণা হলে তা আরও বৃদ্ধি পাবে৷ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্য সফরে এসে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার। আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে ভোটের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখবেন। সুদীপ জৈনের এবারের রাজ্য সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ ৷ একাধিক নির্দেশ তিনি এবার দিয়ে যেতে পারেন৷
সূত্রের খবর,জেলাগুলিকে ভোট প্রস্তুতি সংক্রান্ত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে বলেছে কমিশন। ভোট নিয়ে ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হবে না, দফায় দফায় একথা বলেছে কমিশন৷ জানানো হয়েছে, কর্তব্যে গাফিলতি হলে এবার শোকজ না করে আধিকারিকদের সরাসরি সাসপেন্ড করবে কমিশন, একথাও জানানো হয়েছে। এই সফরে জেলা প্রশাসন অভিযোগ নিষ্পত্তি থেকে শুরু করে আইন-শৃঙ্খলার উন্নতির ব্যাপারে কী কী পদক্ষেপ করেছে তা খতিয়ে দেখবেন সুদীপ জৈন। আধাসেনাদের মোতায়েন করা সংক্রান্ত একটি গাইডলাইনও তিনি বেঁধে দিতে পারেন বলে জানা গিয়েছে। রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও সুদীপ জৈনর আলোচনায় বসতে পারেন। দিল্লি ফিরে জৈন রাজ্যের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রিপোর্ট কমিশনে জমা দেবেন। তারপরই রাজ্যে ভোটের দিন ঘোষণা হবে৷

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...