Sunday, June 21, 2026

গোলাপি টেস্টের সাতকাহন

Date:

Share post:

১. ‌এখনও পর্যন্ত মোট ১৫ গোলাপি বলের ( pink ball)  টেস্ট খেলা হয়েছে।

২. সবচেয়ে বেশি ৮টি গোলাপি বলের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া( Australia )। জিতেছে প্রতিটিতেই।

৩. অস্ট্রেলিয়া সবগুলো গোলাপি বলের টেস্টই খেলেছে ঘরের মাঠে।

৪. ইংল্যান্ড খেলেছে ৩টি গোলাপি বলের টেস্ট। জিতেছে একটিতে। হেরেছে ২টিতে।

৫. ভারত খেলেছে ২টি গোলাপি বলের টেস্ট। জিতেছে একটিতে, হেরেছে অন্যটিতে।

৬. ভারত ইডেনে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারিয়েছিল। ভারত অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছিল।

৭. গোলাপি বলের টেস্টে আটবার জিতেছে টস জয়ী দল।

৮. প্রথমে ব্যাটিং করা দল ৮বার জিতেছে গোলাপি বলের টেস্ট, হেরেছে ৭টিতে।

৯. গোলাপি বলের টেস্টে সর্বনিম্ন স্কোর গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের, ৩৬।

১০. গোলাপি বলের টেস্টে সর্বাধিক স্কোর অস্ট্রেলিয়ার ৫৮৯–৩ (‌ডিঃ)‌। গত নভেম্বরে অ্যাডিলেডে অজিরা করেছিল পাকিস্তানের বিরুদ্ধে।

১১. এই টেস্টে স্পিনাররা নিয়েছে ১১৫ উইকেট, পেসাররা নিয়েছে ৩৫৪ উইকেট।

১২. গোলাপি বলের টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অজিদের। ৪৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ারই নেথান লিয়ন।

১৩. গোলাপি বলের টেস্টে সবচেয়ে বেশি রান রয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। তিনি করেছেন ৫৯৬ রান।

১৪. গোলাপি বলের টেস্টে ইংল্যান্ড ও ভারতের হয়ে সবচেয়ে বেশি রান যথাক্রমে জো রুট (‌৩ টেস্টে ২৬৩)‌ ও বিরাট কোহলির (‌২ টেস্টে ২১৪)‌।

১৫. গোলাপি বলের টেস্টে ইংল্যান্ড ও ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট যথাক্রমে জেমস অ্যান্ডারসন (‌১৪)‌ ও উমেশ যাদবের (‌১১)‌।

আরও পড়ুন:তৃতীয় টেস্টে নামার আগে বিরাটের দলকে হুঙ্কার জোফ্রা আর্চারের

Advt

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...