Saturday, April 4, 2026

দক্ষিণবঙ্গে আরও পারদ চড়বে, বৃষ্টি হবে উত্তর-জুড়ে

Date:

Share post:

  1. সকাল থেকেই কুয়াশায়( foggy weather) ঢাকা মহানগরের আকাশ (greater kolkata)। কিন্তু তাই বলে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। বরং বেলা বাড়তেই চড়চড় করে বাড়ছে গরম। মার্চের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে (hot wave in Kolkata) ।শুধু কলকাতাই নয় দক্ষিণবঙ্গের(southbengal) প্রতিটি জেলাতেই এই ছবি। কমেছে দৃশ্যমানতা। তবে আবহাওয়া (Weather Update) দফতরের পূর্বাভাস, কুয়াশা কাটলে বেলা বাড়তেই তেড়ে ফুড়ে চড়বে পারদ। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায়।

পা theশাপাশি উত্তরবঙ্গের (northbengal) বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হলেও আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও।

আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা বলছেন, বঙ্গোপসাগরে বিপরীতমুখী ঘূর্ণাবর্ত অর্থাৎ উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। এই উচ্চচাপ বলয়ের কারণে উত্তর ভারত থেকে যে ঠান্ডা বাতাস আসছে , তা সরাসরি দক্ষিণবঙ্গ দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হতে পারছে না। দক্ষিণবঙ্গের বাতাস মূলত শুষ্ক এবং গরম। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করতে পারছে না দক্ষিণবঙ্গে।এই কারণে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...