Saturday, June 20, 2026

শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের

Date:

Share post:

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট ।

বর্ধমান আদালতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে মানহানির (Defamation) মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মামলার প্রেক্ষিতেই বুধবার হাইকোর্টে (Calcutta High Court) শুনানি হয়৷ ওই মামলায় স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ। এদিন বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধমান নিম্ন আদালতে সংশ্লিষ্ট মামলার শুনানি প্রক্রিয়া স্থগিত থাকবে।

প্রসঙ্গত, গত ফেব্রয়ারি মাসে এক জনসভায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলেন শুভেন্দু অধিকারী৷ সেই মন্তব্যের পরই শুভেন্দুর বিরুদ্ধে বর্ধমান আদালতে মানহানির (Defamation) মামলা করেন সাংসদ অভিষেক।

আরও পড়ুন- পেট্রাপোলে পারাপারের অপেক্ষায় সাড়ে ৫ হাজার পণ্যবাহি ট্রাক!

Advt

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...