Friday, April 3, 2026

‘দিন বদলের’ ডাক দিয়ে নতুন প্রচার গান বিজেপির

Date:

Share post:

ভোটযুদ্ধকে সামনে রেখে নতুন স্লোগান (Slogan), গান, দেওয়াল লিখনে সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান দিয়ে গান বা ‘বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগান-এসবের পাশাপাশি পিছিয়ে নেই তাদের প্রতিপক্ষ বিজেপিও (Bjp)। গেরুয়া শিবিরের নেতাদের তৈরি গানে চলছে প্রচার। নাম দেওয়া হয়েছে ‘দিন বদলের গান’।

আরও পড়ুন-মোদির ভাষণ কারা লেখেন? অবশেষে প্রকাশ্যে এলো আসল তথ্য

এর আগে তৃণমূলের (Tmc) বিরুদ্ধে প্রচারের হাতিয়ার হিসেবে ফ্যাসিবাদ বিরোধী ইটালীয় গান – ‘বেলা চাও’য়ের প্যারোডি তৈরি করেছিল বিজেপি। বিজেপির দ্বিতীয় প্রচার গান – ‘দিন বদলের গান’ প্রকাশিত হয়েছে। ‘বাংলার গর্ব’, ‘উন্নয়ন’-এর মতো শব্দ ব্যবহার করে কটাক্ষ করে লেখা হয়েছে বিজেপির প্রচার গান। এই গানেও ডাক দেওয়া হয়েছে বিপ্লবের।

এর আগে ‘বেলা চাও’ গানেও ছিল বিপ্লবের কথা। আর এবারের গানে সরাসরি বদলে ফেলার ডাক। আছে ‘সোনার বাংলা’র কথাও। কিন্তু বিরোধীদের প্রশ্ন, বাংলার প্রচারের এত বিপ্লবের ডাক দিয়েও দিল্লির কৃষক আন্দোলনের প্রতি কেন উদাসীন কেন্দ্রের বিজেপি সরকার!

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...