Friday, February 20, 2026

মোহন ভাগবতের ‘পাসপোর্ট’ নিয়ে আজ ব্রিগেড মঞ্চের নেতৃত্বে মিঠুন, সঙ্গে দেব-ঋতুও!

Date:

Share post:

আজ ব্রিগেডে তারকার বিস্ফোরণ। শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে এমন কিছু তারকার সমাবেশ ঘটাতে চলেছে গেরুয়া শিবির, যাকে তারা মহাধামাকা বলে বর্ণনা করছেন।

শনিবার গভীর রাতে এক পরিচিতের বাড়িতে কৈলাশের সঙ্গে মিঠুনের বৈঠক

মহাধামাকার মূল হোতা নিশ্চিতভাবে বাংলার মিঠুন চক্রবর্তী। তাঁর মস্তিষ্কপ্রসূত সিদ্ধান্তকে সামনে রেখেই টলিউডের শীর্ষস্থানীয় তারকারা আজ ব্রিগেডে মোদির পাশে থাকছেন। মিঠুন শুধু থাকছেন তাই নয়, বিজেপির ভোটের প্রচারেও তাঁকে দেখা যাবে বলে খবর। বাম থেকে তৃণমূল হয়ে মিঠুন এখন পুরোপুরি গেরুয়া শিবিরে মনপ্রাণ ঢেলেছেন। আর আজ তাঁর বলিউড পার্টনার অক্ষয় কুমার, মোদির স্নেহধন্য। সঙ্গী আরও দু-একজন নায়িকা ও নায়ক।

তবে মিঠুন তাঁর তাকত বোঝাতে হাত দিয়েছেন টালিগিঞ্জে। টলি-তারকা ঘাটালের দু’বারের সাংসদ দেবকে মঞ্চে এনে তৃণমূলকে ঝটকা দিতে চান মিঠুন। দেব বা দীপক অধিকারীর যত না দলের প্রতি অভিমান, তার চেয়ে বেশি ক্ষোভ টলি ইন্ডাস্ট্রিতে স্বরূপ বিশ্বাসের ‘বাহুবলী’ রাজত্বে। যেখানে তার ‘মন্ত্রী’ দাদার পরোক্ষ প্রভাব অস্বীকার করা যায় না। বহু অভিযোগ জানিয়েও সমস্যা না মেটায় শিবির বদলে, দল বদলে দেব নিঃশব্দে জবাব দিতে চাইছেন বলে খবর। তবে শেষ পর্যন্ত মোদির পাশে দেবকে দেখা না গেলে, তার পিছনে কিছু ব্যক্তিগত উদ্যোগ কারণ হতে পারে।

আরও পড়ুন : জিততে না পারলে মমতার বাড়ির সামনে নিজের ‘ডেডবডি’ রাখতে চান তৃণমূলের এই প্রার্থী

একটি রিয়ালিটি শো-এর শুটিং করতে ভাঙড়ের কাছে স্টুডিওতে এখন আসছেন এবং থাকছেন মহাগুরু মিঠুন। আর সেখান থেকেই কখনও ফোনে কখনও নৈশ সাক্ষাৎকারে টলি তারকাদের রাজি করিয়েছেন, ব্রিগেডে মহাধামাকার শোর তুলতে চেয়েছেন। শোনা যাচ্ছে টলিউডের এভারগ্রিন নায়িকা ঋতুপর্ণা থাকছেন। থাকতে পারেন দেবশ্রীও। মঞ্চে থাকার প্রবল সম্ভাবনা নায়ক জিৎয়েরও। তাঁর কিছু ‘কিন্তু’র সমাধান মহাগুরু করে দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। ইন্দ্রাণী হালদার, চূর্ণী ও কৌশিক গাঙ্গুলীও থাকবেন। এদের ফেরাতে শেষ চেষ্টায় কতখানি কাজ দেবে তা অবশ্য বলা যাচ্ছে না।

গভীর রাতে মিঠুন কলকাতায় এসে কৈলাশ বিজয়বর্গীর সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন। রাত অবধি ফোনে কথা হয়েছে। তৃণমূলকে কিছুটা দেখিয়ে দিতে চান এই ভঙ্গি তাঁর চোখেমুখে। রাজ্যের নেতাদের উপর ভরসা না করে তাই পথ পরিষ্কার করতে মোহন ভাগবতের দরজা দিয়ে নতুন অবতারে তাঁর বাংলায় প্রবেশ। ব্যক্তিগত লক্ষ্য কী আসলে নবান্নের ১৪ তলার কুর্সি? সৌরভ সরে যাওয়ার পর তিনিই কি ভাগবতের পাঠানো বাংলায় গেরুয়া শিবিরের মুখ?

মিঠুনের ঘনিষ্ঠ মহল এই ‘অপবাদ’ মাথা পেতে নিচ্ছেন বলেই খবর।

Advt

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির আর্থিক, কর্ম ও স্বাস্থ্য পূর্বাভাস

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

কালীঘাটে মমতা-অভিষেকের দীর্ঘ বৈঠক

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।...

‘নমামী গঙ্গে’ কর্মসূচিতে দেশি মাছের বংশবৃদ্ধি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রিভার র‍্যাঞ্চিং, এগিয়ে বাংলা

এই প্রথমবার আইসিএআর-সিআইএফআরআই বা সিফরি প্রধান নদীগুলির বার্ষিক মাছ ধরার পরিমাণ নির্ধারণ করেছে। মহানদীতে এই পরিমাণ মোট ১৫,১৩৪...

কাটল জট, নিয়োগপত্র পেলেন রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

দীর্ঘ টালবাহানা ও আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জট কাটতে শুরু করল। সুপ্রিম কোর্টের...