Saturday, April 4, 2026

বিয়ের মরশুমে সোনার দামে বড়সড় পতন

Date:

Share post:

মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের কমল সোনার দাম। গত ১১ মাসের তুলনায় আজ অনেকটাই দাম কমেছে সোনার। বিয়ের মরশুমের আগে মূল্যবান এই ধাতুর দাম কমায় অনেকটাই স্বস্তিতে কনেপক্ষ। একঝলকে দেখে নেওয়া যাক আজকের সোনার দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ৯ই মার্চ অর্থ্যাৎ মঙ্গলবার সোনার দাম কমে দাঁড়িয়েছে ৪৪,৩৬০ টাকা। ১০ গ্রামে এদিন সোনার দাম ০.৩ শতাংশ নেমেছে। করোনা আবহে যেখানে সোনার দাম ৫৬ হাজারের রেকর্ড ছাড়িয়েছিল। সেখানে অনেকটাই দাম কমেছে এই ধাতুর।

কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কমে ৪৪,১৩০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৭৭০ টাকা। অন্যদিকে চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪১,৮৩০টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৫,৬৩০ টাকা। শিল্পনগরী মুম্বইতে ২২ ক্যারেটে ৪৩,৬৯০ টাকা হয়েছে, ২৪ ক্যারেট দাম হয়েছে ৪৪,৬৯০। রাজধানী দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,১৬০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে দাম ৪৮,১৭০ টাকায়

Advt

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...