Saturday, April 4, 2026

নন্দীগ্রামের মানুষের ‘অনুমতি’ নিয়ে বুধবার মনোনয়ন মমতার

Date:

Share post:

নন্দীগ্রামের কর্মিসভায় দাঁড়িয়ে পুরনো স্লোগান ফিরিয়ে আনলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বললেন, “ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম”। বুধবার, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন মমতা। তার আগেরদিন নন্দীগ্রামের মানুষের কাছে রীতিমতো অনুমতি নিলেন তিনি। বলেন, “যদি মনে করেন, আমাকে এখানে চাই না। তাহলে চলে যাব। আর যদি মনে করেন আমি আপনাদের ঘরের মেয়ে, তাহলে আমি কাল মনোনয়ন দেব।” তার এই বক্তব্যের পর এই জনগণের পক্ষ থেকে বিপুল সমর্থন প্রকাশ পায়।

এর আগে নন্দীগ্রাম (Nandigram) থেকে নির্বাচন লড়ার সিদ্ধান্ত এরকমই এক জনসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেও তিনি জনতাকে জিজ্ঞাসা করেছিলেন, “কেমন হয়, যদি আমিই নন্দীগ্রামে দাঁড়াই?” তখনও প্রবল উচ্ছ্বাসের মধ্যে দিয়ে তাঁকে সমর্থন জানিয়েছিল নন্দীগ্রামের মানুষ।

মঙ্গলবার, কর্মিসভায় দাঁড়িয়ে মমতা বলেন, “আগেরবার নন্দীগ্রামে যখন এলাম, তখন কোনও বিধায়ক ছিল না। আমি মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে বলেছিলাম, আমি যদি প্রার্থী হই। আমার তো ভবানীপুর ছিলই, কোনও খাটনি ছিল না। তবু আমি নন্দীগ্রামকেই বেছে নিলাম। আপনাদের ভালবাসা, উন্মাদনা দেখে বুঝেছিলাম এটাই আমার নন্দীগ্রামের দু’চোখ।”

নন্দীগ্রাম আন্দোলনকে ‘নিজের’ বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। এদিন তাঁর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, সেদিন যাঁদের রাস্তায় থাকার কথা ছিল, তাঁরা ভয়ে ঘরের মধ্যে বসেছিলেন। আর আমি কলকাতা থেকে এখানে এসে মানুষের পাশে দাঁড়িয়েছি”।

এদিন নিজের বক্তব্যে নন্দীগ্রাম আন্দোলনের কথা তুলে আনেন তৃণমূল নেত্রী। বলেন, তিনি নন্দীগ্রাম আন্দোলনের কথা দিল্লিতে পৌঁছেছিলেন। একইসঙ্গে সিঙ্গুর (Singur) আন্দোলনের কথা স্মরণ করে মমতা বলেন, সিঙ্গুর না হলে, নন্দীগ্রামের আন্দোলনে তুফান আসত না।

নন্দীগ্রামকে দেশের মধ্যে ‘মডেল’ করে তুলতে চান বলে প্রতিশ্রুতি দেন মমতা। বলেন, “হাসপাতাল-কলেজ থেকে জলপ্রকল্প, সব করে দিয়েছি। আগামী দিনে নন্দীগ্রামকে ‘মডেল’ করে দেব”। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে প্রাক্তন সেনাকর্মী ফারুখ আহমেদের বাড়ির দোতলা ও তিনতলা ভাড়া নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এক বছরের জন্য বাড়িটি ভাড়া নিয়েছেন তিনি। মমতা বলেন, তার মধ্যেই তিনি নন্দীগ্রামে একটি কুঁড়েঘর তৈরি করে ফেলবেন।

এদিন কর্মিসভার পরে, সোনাচূড়ার বাসুলি মন্দির দর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো দেন। অপেক্ষারত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। বুধবার, হলদিয়ায় মনোনয়ন জমা দেবেন মমতা।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...