Monday, April 27, 2026

মমতার ওপর হামলা, এফআইআর দায়ের হল নন্দীগ্রাম থানায়

Date:

Share post:

প্রচারে গিয়ে বুধবার নন্দীগ্রামে(Nandigram) পায়ে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে নন্দীগ্রাম থেকে দ্রুত গ্রিন করিডোর করে কলকাতা নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে(chief minister)। রাতে মেডিকেল বোর্ড(medical board) গঠন করে এসএসকেএম হাসপাতালে শুরু হয় চিকিৎসা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এহেন অবস্থায় মাঝেই এবার শুরু হয়ে গেল গোটা ঘটনার তদন্ত। কে বা কারা মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালাল? কীভাবে তিনি চোট পেলেন সেই মর্মে ৩২৩ ও ৩৪১ ধারায় নন্দীগ্রাম থানায় দায়ের হল এফআইআর। আর এই এফআইআর করেছেন মুখ্যমন্ত্রী ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান(sekh sufiyan)।

নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করার প্রেক্ষিতে শেখ সুফিয়ান বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কে কারা আক্রমণ করলেন? তদন্ত করে দোষীদের খুঁজে বের করে পুলিশ।’ পাশাপাশি তিনি এটাও জানান ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যক্তিবর্গের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছে।’

উল্লেখ্য, বুধবার নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর বিরোধীদের তরফে মমতার আক্রান্ত হওয়ার ঘটনাকে নাটক বলে কটাক্ষ করা হয়েছে। তবে বিরোধীদের এহেন দাবিতে রীতিমতো ক্ষুব্ধ রাজ্যবাসী। পাল্টা তৃণমূলের তরফে বলা হয়েছে বিজেপির কোনও কর্মী ইচ্ছাকৃতভাবে মমতাকে ধাক্কা দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে দাবি করেছেন, ৪-৫ জন দরজার কাছে ধাক্কা দিয়েছিল। বিষয়টিতে ষড়যন্ত্রেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। এহেন পরিস্থিতিতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও। যেখানে মুখ্যমন্ত্রীকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকার কথা, সেখানে কোনও পুলিস ছিল না বলে অভিযোগ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন (Election Commission)।

Advt

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...