Saturday, June 13, 2026

নেত্রীকে দেখে চোখের জল বাধ মানল না মিমির

Date:

Share post:

আজ শিবরাত্রি। এই দিনে সবাই প্রার্থনা করুন, দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন’। বলেই অঝোর ধারায় কাঁদলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে SSKM-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেতে আসেন যাদবপুরের সাংসদ। মুখ্যমন্ত্রীকে হাসপাতালের (Hospital) বেডে শুয়ে থাকতে দেখে আবেগ ধরে রাখতে পারেন নি মিমি (Mimi Chakraborty)। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাঁর রাজনীতিতে (WB assembly election 2021) আসা।নাহলে, তিনি কখনওই এত বড় সিদ্ধান্ত নিতে পারতেন না। সেখানে ‘দিদি’কে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে বুক ফেটে যাচ্ছে তাঁর। কথা বলতে বলতে রোদ চশমা খুলে চোখের জল মুছতে থাকেন তিনি। তিনি বলেন, ‘আজ শিবরাত্রি। আপনারা সবাই প্রার্থনা করুন, দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, বাকি সব তার পর ভাবা যাবে’।
প্রসঙ্গত, বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই আহত হন। তাঁর পায়ে আঘাত লাগে। আঘাত লাগে তাঁর মাথায়, হাতেও। মেডিক্যাল বুলেটিন বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে প্লাস্টার করা হয়েছে। পায়ের পাতায় অসহ্য যন্ত্রণা রয়েছে মুখ্যমন্ত্রীর। ৯ সদস্যের চিকিৎসক দলের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন মুখ্যমন্ত্রী (CM)।

 

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...