Friday, April 3, 2026

বাড়ি বাড়ি বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হবে, তৃণমূলের ইস্তাহারে বড় চমক

Date:

Share post:

ইস্তাহারে বড় চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress ) । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,(Chief minister Mamata Banerjee) ঘোষণা করেছেন, তৃতীয় বার ক্ষমতায় এলে আজীবন বিনামূল্যে রেশন পরিষেবা বাড়িতে বাড়িতে(free rationing system door to door) পৌঁছে দেবে তাঁর সরকার৷ এবার বাড়ি দোরগোড়ায় রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ভোটের লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল৷ সূত্রের খবর, এবার ক্ষমতায় এলে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি(election agenda) দিতে চলেছে রাজ্যের শাসক দল৷

সুতরাং রেশন তুলতে আর কার্ড হাতে করে রেশন দোকানে লাইন দিতে হবে না৷ বরং বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সরকার নিজেই।

 

 

 

আগামিকাল ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবসের দিনই তৃণমূলের ইস্তাহার প্রকাশ হওয়ার কথা৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, ইস্তাহারে একগুচ্ছ চমক দিতে চলেছে শাসক দল৷ তার মধ্যে অন্যতম বড় প্রতিশ্রুতি হতে চলেছে এই ‘দুয়ারে রেশন’ প্রকল্প৷ তৃণমূলের শীর্ষ নেতারাও মনে করছেন, ভোটের ভোটের লড়াইয়ে এই প্রতিশ্রুতিই শাসক দলের মাস্টারস্ট্রোক হতে চলেছে৷

Advt

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...