Saturday, April 4, 2026

NEET পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি

Date:

Share post:

NEET পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে এনটিএ। এই সংস্থা জানিয়েছে, হিন্দি, ইংরেজি ছাড়াও মোট ১১টি ভাষায় নেওয়া হবে National Eligibility Cum Entrance Test তথা NEET। অনলাইনে নয় অফলাইনেই নেওয়া হবে এই পরীক্ষা।

আরও পড়ুন-বিজেপিতে যোগ দেওয়া মন্ত্রী বাচ্চু হাঁসদাকে বরখাস্ত করলেন রাজ্যপাল

বিজ্ঞপ্তি জারি করে NTA বলেছে, এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে NEET-এর মাধ্যমে। পরীক্ষার সিলেবাস, যোগ্যতামান, সংরক্ষণ, আসন বিন্যাস, কোন কোন শহরে পরীক্ষা হবে, পরীক্ষার ফি সহ সব তথ্য পাওয়া যাবে ntaneet.nic.in ওয়েবসাইটে। পরীক্ষার্থীদের nta.ac.inntaneet.nic.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

গত বছর করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা হয়। ১৩ সেপ্টেম্বর পরীক্ষা হয় ফল প্রকাশ হয়েছিল ১৬ অক্টোবর ২০২০। অতিমারির জেরে জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দলের নেতৃত্বরা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ডাকে ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিতর্কের মধ্যে করোনা আবহেই পরীক্ষা নেয় কেন্দ্রীয় সরকার।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...